ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

অনুরোধ রাখলেন অক্ষয় আমির খানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডে খানদের আধিপত্য কমে এসেছে। বহাল তবিয়তে সালমান খান নিজের অবস্থান শক্তপোক্ত রাখলেও বাকি দু’জনের অবস্থান এখন খুব ভালো নয়। শাহরুখ খান ও আমির খানের সবশেষ সিনেমা দু’টির ভরাডুবির পর তারা বেশ চাপে আছেন বলেই মনে করছেন বোদ্ধারা। এমনও দিন দেখতে হলো যে, আমির খানের অনুরোধে অক্ষয় কুমার তার সিনেমার মুক্তির তারিখ পেছালেন।
গত কয়েক বছরে অক্ষয় কুমার বলিউডে এমনভাবে একাধিপত্য কায়েম করেছেন যে, তার সামনে তাবড় খানদের ঝুঁকতে হচ্ছে। শেষ সিনেমা ‘ঠগস অব হিন্দুস্তান’র ভরাডুবির পরে ‘দঙ্গল’খ্যাত অভিনেতা আমির খান বেশ চাপে আছেন। অন্তত সম্প্রতি তিনি যে কাণ্ড ঘটালেন, তাতে সেই ‘অন্দরের চাপ’ই অনুভূত হচ্ছে বেশি।

২০২০ সালের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল আমিরের ‘লাল সিং চাড্ডা’ এবং অক্ষয়ের ‘বচ্চন পাণ্ডে’র। আমিরের আগে এদিনে স্লট বুকিং করেছিলেন অক্ষয় কুমার।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে টুইট করে আমির জানান, অক্ষয় ও তার ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে তিনি অনুরোধ করেছিলেন, অক্ষয়ের সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার জন্য। অক্ষয় তার সেই অনুরোধ রেখেছেন। এজন্য তিনি বন্ধু অক্ষয় কুমার ও সাজিদ নাদিয়াদওয়ালাকে ধন্যবাদও জানান।

বলিউডে এটাই প্রথমবার নয়। একই দিনে দুই মহারথীর সিনেমার মুক্তি থাকলে, একজনের অনুরোধে অন্য জন পিছিয়ে যাওয়ার নজির অতীতেও আছে। এরপর ‘খিলাড়ি’ টুইটে লেখেন, ‘তোমার জন্য সবসময়ই প্রস্তুত, আমির খান। আমরা তো সবাই এখানে বন্ধু।’

অক্ষয় তার সিনেমা ‘বচ্চন পাণ্ডে’ মুক্তির নতুন তারিখ ঘোষণা দেন ২০২১ সালের ২২ জানুয়ারি। কিন্তু সেদিন তার ‘বেল বটম’ সিনেমার মুক্তির তারিখ ঘোষিত ছিল আগেই। পরের টুইটে অক্ষয় জানান, নিজের সঙ্গে নিজের সংঘর্ষ এড়াতে সেই তারিখটিও পরিবর্তন করা হলো। ‘বেল বটম’ মুক্তি পাবে ২০২১ সালের ২ এপ্রিলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অনুরোধ রাখলেন অক্ষয় আমির খানের

আপডেট টাইম : ০৩:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০