ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ফের আলোচনায় ইফতেখার আহমেদ ফাহমি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ গেল বছরে শোবিজ জগতের আলোচিত নাম ছিল ইফতেখার আহমেদ ফাহমি।পেশায় তিনি একজন চলচ্চিত্র নির্মাতা। তবে কোনো চলচ্চিত্র নির্মাণ দিয়ে নয়; জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াত মিথিলার সঙ্গে তার সম্পর্ক বিষয়ে আলোচিত হন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এ দুই তারকার বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি, যা ছিল সেই সময়ের ট্রেন্ডিং।এর পর পরই মিডিয়া থেকে অনেকটা দূরে সরে যান ফাহমি।

এবার ফের আলোচনায় এলেন ফাহমি। নির্মাতা হিসেবে নয়; সরাসরি রূপালি পর্দায় হাজির হলেন তিনি।ওয়াসিম সিতার নির্মিত ‘হারেস’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছেন ফাহমি।এ ছবিতে স্ত্রী খুনের দায়ে পাঁচ বছর জেল খেটে বের হওয়া এক ব্যক্তির চরিত্রে দেখা যাবে ফাহমিকে।

এক কারাভোগী ব্যক্তিকে কীভাবে সমাজ মেনে নিচ্ছে তা নিয়েই গল্পের কাহিনি আবর্তিত।ছবিটি প্রসঙ্গে পরিচালক ওয়াসিম সিতার জানান, ‘হারেস’ ছবিটি পুরোপুরি থ্রিলার ধাঁচের। এখানে একজনের গল্প উঠে এসেছে। ছবিটি ইতিমধ্যে অনেক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে প্রধান চরিত্র ফাহমি অভিনয় দেখতে উৎসুব অনেকেই।

ইফতেখার আহমেদ ফাহমি ছাড়াও অভিনয় করেছেন অর্ষা, হিন্দোল রায়, নাসির উদ্দিন খান, আনোয়ার, শাহ মীর প্রমুখ। এটি ছয় পর্বের ওয়েব সিরিজ। প্রতি পর্বের ব্যাপ্তি ১৫-২০ মিনিট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ফের আলোচনায় ইফতেখার আহমেদ ফাহমি

আপডেট টাইম : ০২:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০