ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নায়িকা শাবানা কেন অভিনয় ছাড়লেন, জানালেন স্বামী সাদিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের এক সময়কার দাপুটে অভিনেত্রী ছিলেন শাবানা। তিন দশকের ক্যারিয়ারে প্রায় তিনশ’র মত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় দিয়ে তিনি জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। অভিনয় ছেড়ে শাবানা বর্তমানে যুক্তরাষ্ট্রে ‘অবসর জীবন’ কাটাচ্ছেন।

নব্বইয়ের দশকের শেষভাগে অভিনয় জগতকে টা টা বলে দিয়ে যুক্তরাষ্ট্রে স্বামী-সন্তান নিয়ে থিতু হন শাবানা। কিংবদন্তি এই নায়িকা অভিনয় ছেড়ে দেয়ার পর ঢাকার চলচ্চিত্র জগতের এমন ‘দুরবস্থা’ হবে তা কল্পনাও করতে পারেননি তার স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক।

এমনটি জানিয়ে ওয়াহিদ সাদিক গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এখনও শাবানাকে হারানোর ‘ক্ষত’ সেরে উঠতে পারেননি।

পারিবারিক কাজে সপ্তাহ খানেক আগে ঢাকায় এসেছেন শাবানা ও ওয়াহিদ সাদিক। সপ্তাহ দুয়েক পর তারা আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।

এই ফাঁকেই ঢাকার গণমাধ্যমের মুখোমুখি হন প্রযোজক ওয়াহিদ সাদিক। শাবানা কেন অভিনয় ছেড়েছেন তা নিয়েও কথা বলেছেন তার স্বামী।

বলেন, শৈশব থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন শাবানা। নিজেকে দেয়ার মত সময় পাননি। তাই অভিনয় ছেড়ে এখন নিজের মত করে সময় কাটাচ্ছেন শাবানা।

শাবানা শুন্যতা পূরণ হবে না ভাবেননি স্বামী সাদিক। বলেন, শাবানা অভিনয় ছেড়ে দেয়ার পর ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রির এই দুরবস্থা হবে কল্পনাও করিনি। শাবানা অভিনয় থেকে তো অবসর নিতেই পারেন তাই বলে আরেকজন সিনেমা করবে না? সিনেমায় এমনটা হচ্ছে বলেই সংকট কাটিয়ে উঠতে পারছে না বলেও মনে করেন তিনি। শাবানা ও প্রযোজন ওয়াহিদ সাদিকের সংসারে দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে ফারহানা সাদিক এমবিএ, সিপিএ করেছেন। ছোট মেয়ে সাবরিনা সাদিক ইয়েল ও হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে শিকাগোর হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। একমাত্র ছেলে শাহীন সাদিক নিউজার্সির রাদগার্স ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে স্থানীয় এক প্রতিষ্ঠানে চাকরি করছেন।

উল্লেখ্য, ষাটের দশকের শুরুতে ‘নতুন সুর’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে হাতেখড়ি আফরোজা সুলতানা রত্নার; ১৯৬৭ সালে নাদিমের বিপরীতে ‘চকোরী’ চলচ্চিত্রে অভিনয়ের সময় চিত্রপরিচালক এহতেশাম তার নাম দেন ‘শাবানা’। এরপর ‘ভাত দে’, ‘দুই পয়সার আলতা’, ‘রাঙা ভাবী’, ‘মাটির ঘরসহ অসংখ্য দর্শকনন্দিত চলচ্চিত্র উপহার দেন বাংলা চলচ্চিত্রের এই গুণী শিল্পী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নায়িকা শাবানা কেন অভিনয় ছাড়লেন, জানালেন স্বামী সাদিক

আপডেট টাইম : ১২:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০