ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

নির্বাচনী প্রচারণায় কাউন্সিলর প্রার্থী তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢামাডোলের মধ্যে মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা কমিশনার পদে নির্বাচন করছেন- এমন একটি পোস্টার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার ছবি সম্বলিত ওই পোস্টারটিতে বলা হচ্ছিলো, তিনি রাজধানী নগরীর গেন্ডারিয়ার ৪৬ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী।

তবে এবার শুধু পোস্টারেই নই, নির্বাচনী প্রচারণারও কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবিগুলোতে দেখা গেছে, জোরেশোরে নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন তিশা। চলছে মিছিল মিটিংও। বাড়ি বাড়ি ঘুরে ঘুড়ি মার্কায় ভোট চাইছেন এই লাস্যময়ী অভিনেত্রী।

কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল ওই পোস্টার ও ব্যানার এবং প্রচারণা আসল নির্বাচনের নয়। ‘আদা সমুদ্দুর’ শিরোনামের একটি নাটকে তিশাকে এমন চরিত্রে দেখা যাবে। সেখানে তিশার নাম রাখা হয়েছে নওশিন জাহান হেনা।

নাটকটি নির্মাণ করছেন পরিচালক রাইসুল তমাল। দয়াল সাহা রচিত নাটকটি অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান, আনোয়ার হোসেন, শিখা মৌ, তাবাসসুম মিথিলা, মাহমুদুল ইসলাম মিঠু, দাউদ নূর, নিকোল কুমার মন্ডল প্রমুখ। স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করছেন ফয়সাল আজাদ।

নাটকটির চিত্রগ্রহণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। পুরান ঢাকার ফরাশগঞ্জে নাটকের দৃশ্য ধারণ করা হয়েছে। কিছুদিনের মধ্যে দেশের যেকোনো একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি সম্প্রচারিত হবে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

নির্বাচনী প্রচারণায় কাউন্সিলর প্রার্থী তিশা

আপডেট টাইম : ১২:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০