ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

চিত্রনায়িকা পপি বেজায় চটেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা পপিকে নিয়ে গণমাধ্যমের একটি খবরে বেজায় চটেছেন এই গ্লামারগার্ল। তাকে নিয়ে এ ধরণের সংবাদ না প্রকাশ করার অনুরোধ জানিয়েছেন।

ঘটনার সূত্রপাত ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্র নিয়ে। লেডি অ্যাকশন ঘরনার এই ছবিতে শুরুতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা পপি। কিন্তু পরে এতে চুক্তিবদ্ধ হন চিত্রনায়িকা কেয়া।

এরপর কিছু গণমাধ্যম সংবাদটি মুখোরোচক করতে ‘বাদ পড়লেন পপি’ বা ‘তার জায়গায় নেয়া হচ্ছে কেয়াকে’ এমন শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। যা নজরে এসেছে পপির। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

এ বিষয়ে পপি বলেন, ‘গল্প ও চরিত্রটি আমার মনের মত হয়নি। এছাড়া এতে একাধিক নায়িকা থাকার কারণে ছবিতে অভিনয় করা হয়নি। কিছু সংবাদ মাধ্যমে দেখলাম, বাদ পড়েছেন পপি বা পপির জায়গায় অমুক লিখে সংবাদ প্রকাশ করা হয়েছে। এটা কেন? আমার জায়গায় অমুক কেন হবে বা বাদ কেন হবে? কারো স্থান কি কেউ নিতে পারে। বাদ দেয়া কথাটি একজন শিল্পীর জন্য খুবই দুঃখজনক ও অসম্মানজনক। বিশ্বের কোথাও কি এমনটি হয়?’

নিজের কাজ নিয়ে তিনি বলেন, আজকের এই পপি হতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি চাইলে, প্রতি মাসে একটি করে ছবিতে চুক্তিবদ্ধ হতে পারি। ভালো-মন্দ বুঝে অভিনয় করতে চাই। প্রয়োজনে বছরে একটি ছবিতে কাজ করবো তবুর মানের সঙ্গে আপস করব না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

চিত্রনায়িকা পপি বেজায় চটেছেন

আপডেট টাইম : ০৯:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯