ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

নায়িকা মৌসুমীর বাসায় ছাত্রলীগ নেতাদের আড্ডা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
  • ৪১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা মৌসুমী আপ্যায়ন করতে পছন্দ করেন। তাই প্রায়ই বাসায় মেহমান দাওয়াত করেন মৌসুমী-ওমর সানী দম্পতি। এবার মৌসুমীর বাসায় আনন্দ আড্ডায় যোগ দেন ছাত্রলীগ নেতারা।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মৌসুমীর একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়ক ওমর সানী।

ছবি দিয়ে তিনি লিখেছেন, মৌসুমীর আমন্ত্রণে ‘সব সময় বলি, মেহমানদারী করা খুব পছন্দ করি। মৌসুমীর আমন্ত্রণে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ অনেক নেতৃবৃন্দ ভাই ও বোনেরা, এবং সাথে ছিলেন উত্তরের কাদের খান, সাবেক কমিশনার মিরপুর ৬ লায়ন দিলওয়ার ও মিজান।’জানা গেছে, বুধবার রাতে মৌসুমীর আমন্ত্রণে তাদের বাসায় হাজির হন ছাত্রলীগ নেতারা।

এ আড্ডা প্রসঙ্গে নায়িকা মৌসুমী বলেন, ‘এমন আনন্দ-আড্ডা আমার সব সময় ভালো লাগে। যে কারণে এমন আয়োজন করতে চেষ্টা করি। আনন্দ করার জন্য কোনো উপলক্ষ প্রয়োজন হয় না, বরং সবাই একসঙ্গে হলেই আনন্দ হয়।

ওমর সানী বলেন, ‘মৌসুমী যেহেতু আওয়ামী লীগ করে, সে জন্যই ছাত্রলীগের নেতা-নেত্রী ভাইবোনদের নিয়ে বাসায় দাওয়াত করা হয়েছিল। গতকাল রাতে আমরা সবাই মিলে আড্ডা দিয়েছি, খাওয়া-দাওয়া করেছি, আনন্দ করেছি। সবাই মিলে গল্পগুজব করেছি। সবাইকে নিয়ে আনন্দ করাটাই ছিল উদ্দেশ্য।

ঢালিউডের সফল ও সুখী তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। এরই মধ্যে তারা সংসারজীবনের দুই যুগ পূর্ণ করেছেন। ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন একসময়ের পর্দা কাঁপানো উজ্জ্বলতম এ দুই তারকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

নায়িকা মৌসুমীর বাসায় ছাত্রলীগ নেতাদের আড্ডা

আপডেট টাইম : ০৮:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯