ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শোনো একটি বঙ্গবন্ধু শেখ মুজিবরের থেকে’ গাইলেন সনু নিগাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে গাইলেন সনু নিগাম।তার কণ্ঠে শোনা গেল বাংলাদেশের দেশাত্মবোধক ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গানটি। বিসিবির হসপিটালিটি বক্সে বসা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঠোঁট মেলালেন ‘সে যে আমার জন্মভূমি’ লাইনটিতে।

এর পর আবারও সারপ্রাইজ দিলেন সনু নিগাম। ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গানটি শেষ হতেই তিনি গেয়ে ওঠেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম অনুপ্রেরণামূলক ‘শোনো একটি মুজিবরের থেকে’ গানটি। এই গানের সঙ্গেও ঠোঁট নাড়ান প্রধানমন্ত্রী।

প্রায় ৪০ মিনিটের পারফরম্যান্সে বেশ কয়েকটি গান গেয়েছেন এ ভারতীয় সংগীতশিল্পী। যেখানে বাংলা গান ছিল দুটিই। বাকি সময় নিজের গাওয়া জনপ্রিয় গানগুলো শোনান তিনি।

সনু নিগামের আগে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা নগরবাউল জেমস, রেশমি মির্জা ও ডি রকস্টার শুভ। প্রায় ৪০ মিনিট পিছিয়ে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান দুই আকর্ষণ ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এই প্রথম একসঙ্গে মঞ্চে পারফরম করেন তারা। শুধু নেচে-গেয়েই দর্শক মাতাননি সালমান-ক্যাটরিনা। বাংলা ভাষায় কথা বলেও তাদের মন জয় করেন তারা। তবে সবচেয়ে বেশি আলো কাড়েন সল্লু।পারফরম্যান্স শেষে দর্শকদের উদ্দেশে বাংলায় তিনি বলেন, কেমন আছেন? আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি।পরে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেন বলি ভাইজান।

সবশেষে সালমান-ক্যাটরিনা একসঙ্গে বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ সময় মাঠে উপস্থিত দর্শকরাও তাদের সঙ্গে চিৎকার করে বলে ওঠেন– জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শোনো একটি বঙ্গবন্ধু শেখ মুজিবরের থেকে’ গাইলেন সনু নিগাম

আপডেট টাইম : ১২:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯