ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

জায়েদ খানের ‘ভালোবাসা সত্যি নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিজয়ের মাসের প্রথমদিনে নতুন ছবির ঘোষণা করলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান। নায়কের নতুন ছবির নাম ‘ভালোবাসা সত্যি নয়’। রবিবার বিকালে এফডিসিতে এ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করবেন গুণী নির্মাতা এফ আই মানিক। তবে এখানে জায়েদ খানের বিপরীতে নায়িকা কে, সেটা চমক হিসেবে রেখেছেন নির্মাতা কর্তৃপক্ষ।

নতুন ছবি ‘ভালোবাসা সত্যি নয়’ প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘এফ আই মানিক একজন গুণী নির্মাতা। তিনি বেশ কিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন। এবার তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। ভালো গল্পের ছবি হতে যাচ্ছে এটি। দর্শকেরা এখানে নতুনভাবে আমাকে দেখবেন। আমার বিশ্বাস কাজটি সবার দৃষ্টি কাড়বে।’

জায়েদ খানের ‘ভালোবাসা সত্যি নয় ছবি এর ছবির ফলাফল

রবিবারের মহরত অনুষ্ঠান থেকে জানা যায়, মাল্টিলিংকেস প্রোডাকশনের প্রযোজনায় ছবিটি নির্মিত হবে। শুটিং শুরু হবে আগামী ২০ ডিসেম্বর থেকে। রোমান্টিক প্রেমের ছবি হলেও এর গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবে এইডস নিয়ে বার্তা। ছবির গানেও চমক থাকবে। এ ছবির জন্য গান করছেন রুনা লায়লা, আশা ভোসলে, আলম আরা মিনু, শাকিলা জাফর ও আঁখি আলমগীরের মতো শিল্পীরা।

‘ভালোবাসা সত্যি নয়’ ছবির মহরত অনুষ্ঠানে নির্মাতা এফ আই মানিক ও চিত্রনায়ক জায়েদ খান ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম, নির্মাতা সি বি জামান ও নৃত্য পরিচালক মাসুম বাবুলসহ অনেকে। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরেছেন এফ আই মানিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

জায়েদ খানের ‘ভালোবাসা সত্যি নয়

আপডেট টাইম : ০১:২৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯