ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরও প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী

ঐশীর প্রেম মাজারের পীর (ভিডিও)

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০১৫
  • ৪০২ বার

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাজারে আসে ঐশীর প্রথম একক এ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’। এ্যালবামটি প্রকাশের মধ্য দিয়েই সঙ্গীত জগতে পরিচিতি আসে তার। পরে আরও কয়েকটি মিশ্র এ্যালবামে গেয়েছেন ঐশী। সেই ধারাবাহিকতায় গত ঈদুল আজহায় ‘খুব খেয়াল কইরা’ নামের একটি ফোক গানের এ্যালবামে প্রকাশিত হয় ঐশীর গাওয়া ‘প্রেম মাজারের পীর’ শিরোনামের একটি গান। এবার প্রকাশিত হলো গানটির মিউজিক ভিডিও।

‘খুব খেয়াল কইরা’ এ্যালবামটি ঈদুল আজহায় প্রকাশ করে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিক। মঙ্গলবার থেকে গানটির ভিডিও দেখা যাচ্ছে ঈগল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর করেছেন লুৎফর হাসান এবং সঙ্গীত আয়োজন করেছেন মার্সেল।

ফোক ধাঁচের এই গানটির ভিডিও নির্মাণের কাজ করেছেন তরুণ নির্মাতা দিনার হাসান এবং এডিটিং করেছেন আহসান ইসলাম হারুন।

গানটি প্রসঙ্গে ঐশী বলেন, “অনেক সুন্দর একটি গান ‘প্রেম মাজারের পীর’। আমি চেষ্টা করেছি ভাল গাওয়ার। ভিডিওটিও অনেক সুন্দর হয়েছে। আশা করি সবার ভাল লাগবে।”

জানা গেছে, শিগগিরই ঐশীর আরেকটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করবে ঈগল মিউজিক। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ নভেম্বর থেকে ঈগল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে পাবেন দর্শকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন

ঐশীর প্রেম মাজারের পীর (ভিডিও)

আপডেট টাইম : ০৮:৫২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০১৫