ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ইইউ-এর ৭ দেশের দূতের রাজস্ব আদায়ে গতি বাড়াতে অধ্যাদেশ সংশোধন অনুমোদন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল জনগণ কেমন সেবা পাচ্ছেন দেখতে বোরকা পরে ভূমি অফিসে ডিসি আদাবর ও মোহাম্মদপুরে তাণ্ডব: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১৩ ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান বিপুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৯ বার

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, হাওর বার্তাঃ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রামের কৃতী সন্তান মো. তৈমোর হোসেন খান (বিপুল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর এই নিয়োগে কিশোরগঞ্জ তথা বৃহত্তর হাওরাঞ্চলে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মো. তৈমোর হোসেন খানকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মিঠামইনের চারিগ্রাম থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে—তৈমোর হোসেন খান বিপুলের এই অর্জনকে নিজেদের জন্যও গর্বের বলে মনে করছেন হাওরাঞ্চলের মানুষ। তাঁর নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় বিভিন্ন মহলে অভিনন্দন ও শুভেচ্ছার বার্তা জানানো হচ্ছে।

হাওরবাসীর পক্ষ থেকে মো. তৈমোর হোসেন খান (বিপুল)-এর প্রতি জানানো হয়েছে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। একই সঙ্গে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর সফলতা, দক্ষতা ও কর্মময় ভবিষ্যৎ কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

মিঠামইনের মাটি থেকে উঠে এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পাওয়া তৈমোর হোসেন খান বিপুলের এই সাফল্য হাওরাঞ্চলের তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান বিপুল

আপডেট টাইম : ১২:২২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬