ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দৈনিক আজকের সারাদিনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মৃতি পদক পেলেন সাংবাদিক মনোয়ার হোসাইন রনি হামলা-দখল-চাঁদাবাজি থামবে কিভাবে: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে আইটি ক্যারিয়ারের প্রস্তুতি, শিক্ষার্থীদের নিয়ে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জনগণের অধিকার সুরক্ষার তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর কবর দেওয়ার কত দিন পর একই কবরে দাফন করা যাবে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই: ডেপুটি স্পিকার ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

দৈনিক আজকের সারাদিনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মৃতি পদক পেলেন সাংবাদিক মনোয়ার হোসাইন রনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১২ বার

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক | হাওর বার্তাঃ কিশোরগঞ্জের স্বনামধন্য দৈনিক আজকের সারাদিন পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম কামরুল আনামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রবর্তিত স্মৃতি পদক পেয়েছেন সাংবাদিক মনোয়ার হোসাইন রনি। তিনি কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব এবং বাংলা টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদান ও পেশাগত সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে এ স্মৃতি পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাসিম খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজকের সারাদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক দিলরুবা আনাম।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির দীর্ঘ পথচলা, সাংবাদিকতার অঙ্গনে অবদান এবং প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম কামরুল আনামের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

সাংবাদিক মনোয়ার হোসাইন রনির হাতে প্রতিষ্ঠাতা সম্পাদকের স্মৃতি পদক তুলে দেওয়াকে অনুষ্ঠানের অন্যতম তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হয়। তাঁর এ অর্জন কিশোরগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে আনন্দ ও অনুপ্রেরণার উপলক্ষ হয়ে উঠেছে।

হাওর বার্তার পক্ষ থেকে সাংবাদিক মনোয়ার হোসাইন রনিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দৈনিক আজকের সারাদিনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মৃতি পদক পেলেন সাংবাদিক মনোয়ার হোসাইন রনি

দৈনিক আজকের সারাদিনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মৃতি পদক পেলেন সাংবাদিক মনোয়ার হোসাইন রনি

আপডেট টাইম : ০২:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬