ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

৩২ কেজী ওজন গায়ে জড়িয়ে নাচলেন কারিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫
  • ৩৮৯ বার

বলিউড বেগম কারিনা কাপুর খান সম্প্রতি একটি গানের শুটিং-এ অংশ নিয়ে নেচেছের ৩২ কেজি ওজনের একটি লেহেঙ্গা পড়ে! নির্মাতা বালকি পরিচালিত ‘কি অ্যান্ড কা’ সিনেমার জন্য তাকে ওই ৩২ কেজি ওজনের লেহেঙ্গা পড়তে হয়েছিলো। একটি সূত্র জানিয়েছেন, ‘যদিও সিনেমায় কারিনাকে সম্পূর্ণ ওয়েস্টার্ন পোশাকে দেখা যাবে, কিন্তু ভারতীয় পোশাকে নিজেকে ভক্তদেরকে দেখানো থেকে বঞ্চিত করতে চাননি এ অভিনেত্রী। তাই ‘কি অ্যান্ড কা’ সিনেমার একটি গানের জন্য ভারতীয় পোশাক পরেছেন এ অভিনেত্রী। যার মধ্যে আছে একটি ৩২ কেজি ওজনের লেহেঙ্গা। লেহেঙ্গাটির নকশা করেছেন তার ডিজাইনার বন্ধু মানীষ মালহোত্রা।’ লেহেঙ্গাটিতে ভারী কারুকাজ এবং নেটের কয়েকটি পরত রয়েছে বলে জানা গেছে। দুই দিন ধরে মুম্বাইয়ের সবুরবান স্টুডিওতে গানটির শুটিং হয়েছে। গানটির কোরিওগ্রাফি করেছেন বসকো। সূত্রটি আরো জানান, ‘কারিনা তীব্র আলো এবং প্রচন্ড গরমের মধ্যে দুইদিন ধরে গানটির শুটিং করেন। এ রকম ভারী পোশাক এবং গরমের পরও তার নাচের দক্ষতা দেখিয়ে সবাইকে মুগ্ধ করেছেন তিনি।’ রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা কি অ্যান্ড কা। সিনেমাটিতে কারিনার বিপরীতে আছেন অর্জুন কাপুর। এ ছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে অমিতাভ-জয়া জুটিকে। ২০১৬ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

৩২ কেজী ওজন গায়ে জড়িয়ে নাচলেন কারিনা

আপডেট টাইম : ১১:১৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫