ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

লাল চুলে নিউ লুক ক্যাটরিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০১৫
  • ৫০৪ বার

‘বার বার দেখো’র কাজ আপাতত শেষ। সিদ্ধার্থ মালহোত্রার সাথে বেশ ব্যস্ত সময় কাটাতে হয়েছে ক্যাটরিনা কাইফকে, জুনিয়র অভিনেতার সাথে বোঝাপড়া তো একটু কষ্টেরই কাজ। গ্লাসগোর শুটিং শেষে ক্যাট আবারও ফিরেছেন ‘ফিতুর’ ছবির কাজে। ফিল্মফেয়ারের খবর বলছে, এই ছবির জন্য রীতিমতো সবাইকে চমকে দেওয়ার মতো নয়া ‘লুক’ নিয়েছেন ক্যাটরিনা কাইফ।

অভিষেক কাপুরের এই ছবি মূলত চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘গ্রেট এক্সপেকটেশনস’-এর কাহিনী থেকে গড়ে ওঠা। এতে প্রধান চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কাইফ, আদিত্য রায় কাপুর ও টাবুকে। ছবির কাহিনীর দরকারে নাকি নিজের চুল একেবারে টকটকে লাল রঙে রাঙিয়েছেন ক্যাটরিনা।

এ জন্য অবশ্য কোনো রকম বাধ্যবাধকতা ছিল না। ক্যাটকে প্রস্তাবও দেওয়া হয়েছিল, চাইলেই তিনি লালরঙা পরচুলা ব্যবহার করতে পারেন। কিন্তু পারফেক্ট লুকের জন্য পরচুলা দিয়ে কি আর হয়? অন্তত ক্যাটরিনা তা মনে করেন না বলেই দেখা যাচ্ছে! একেবারে লালচে রঙে রাঙিয়েছেন চুল, এই বেশেই চলাফেরা করছেন দিব্যি। নতুন এই লুকে তাঁকে আর যাই হোক, মন্দ লাগছে বলে আপত্তি তোলেননি কিন্তু কেউই!

‘ফিতুর’ নিয়ে বেশ দেরি করে ফেলেছেন নির্মাতারা। কাস্টিং, রি-কাস্টিং আর শিডিউলের ঝক্কি পেরিয়ে ছবি শেষ হতে এ বছর পুরো লেগে যাচ্ছে এ কারণে। আপাতত আগামী বছর, অর্থাৎ ২০১৬ সালের ভ্যালেন্টাইনস ডের সময় ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

লাল চুলে নিউ লুক ক্যাটরিনা

আপডেট টাইম : ১০:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০১৫