ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বছরে শেষে নতুন খবর দিলেন নুসরাত ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
  • ৪৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পুরাতন বছরে এবার নতুন খবর দিলেন নায়িকা নুসরাত ফারিয়া। তিনি কলকাতার একটি শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘ডি ফর ড্যান্স’ নামে একটি ছবিতে কাজ শুরু করতে যাচ্ছেন। ‘ডি ফর ড্যান্স’ ছবিটি পরিচালনা করবেন বাবা যাদব।

‘প্রেমী ও প্রেমী’ খ্যাত এই অভিনেত্রী আগামী ডিসেম্বরের শেষ দিকে ‘ডি ফর ড্যান্স’-এর কাজ শুরু করবেন। নতুন চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার অঙ্কুশ। এর আগেও ‘আশিকী’ নামের একটি ছবিতে অঙ্কুশের সঙ্গে কাজ করেছিলেন নুসরাত ফারিয়া।

নুসরাত ফারিয়া বর্তমানে শামীম আহমেদ রনী পরিচালিত ‘শাহেনশাহ’ ছবিতে কাজ করছেন। এখানে তার বিপরীতে প্রথম অভিনয় করছেন শাকিব খান।

এই বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, “শাকিব খান শুধু একজন বড় তারকাই নন, তিনি অনেক হেল্পফুল একজন মানুষ। তার সঙ্গে খুবই স্বাচ্ছন্দ্যে কাজ করছি। এর আগে এ ছবির গানের শুটিং থাইল্যান্ডে হয়েছে। সেখানেও তিনি অনেক সহযোগিতা করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বছরে শেষে নতুন খবর দিলেন নুসরাত ফারিয়া

আপডেট টাইম : ০৫:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮