ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বৃষ্টি বিরতিতে আনুশকার কাছে যাওয়া উচিত হয়নি কোহলির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫
  • ৬১৫ বার

বিশ্বকাপে ভারতের ছিটকে পড়ার পর থেকে সমালোচনা যেন পিছু ছাড়ছে না বিরাট কোহলি-আনুশকা শর্মা জুটিকে। তারা যেদিকেই হাঁটছেন, সেদিকেই ছুটে যাচ্ছে তীর। ব্যাঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে তখন জোর বৃষ্টি। আর তা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ও দিল্লি ডেয়ারডেভিলসের (ডিডি) গুরুত্বপূর্ণ খেলার মধ্যে বাধ সাধলো। এই বৃষ্টি বিরতিতেই আরসিবি’র বিরাট কোহলির মনে পড়ে গেলো গার্লফ্রেন্ড আনুশকা শর্মার কথা। বয়ফ্রেন্ড হিসেবে নিজের দায়িত্বের কথাটা মনে পড়তেই আর এক মুহূর্ত দেরি করেননি কোহলি। ছুটে গেছেন তার প্রেয়সীর কাছে। খুব বেশি দূরে নয় অবশ্য। মাঠের ভিআইপি বক্সেই ছিলেন আনুশকা। তার সঙ্গে প্রেমিক কোহলিকে দেখা গেছে বেশ হালকা ও উচ্ছ্বল মেজাজে। কিন্তু, বিরাটের এ কা- নজর এড়ায়নি বোদ্ধাদের। এখন প্রশ্ন উঠছে, তিনি কি আইপিএলের কঠোর দুর্নীতিবিরোধী নিয়মকানুন ভঙ্গ করেছেন? অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও এনডিটিভি’র ক্রীড়া বিশেষজ্ঞ ডিন জোন্স কিন্তু তেমনটাই মনে করছেন। তার মতে, বৃষ্টি বিরতিতে কোহলির আনুশকার সঙ্গে দেখা করতে যাওয়াটা উচিত হয়নি। এভাবে কোহলি নিয়ম ভেঙেছেন বলেই মানছেন ডিন। ম্যাচ গড়াপেটা বা পাতানো ম্যাচ নিয়ে যখন ক্রিকেট একটা সন্ধিক্ষণ পার করছে, ঠিক তখন কোহলি এমন কা- ঘটালেন। ডিন জোন্স মনে করেন, কোহলির উচিত ছিল ড্রেসিং রুমের মধ্যেই থাকা এবং ম্যাচের দিকেই পূর্ণ মনোনিবেশ করা, সুন্দরী গার্লফ্রেন্ডের প্রতি নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বৃষ্টি বিরতিতে আনুশকার কাছে যাওয়া উচিত হয়নি কোহলির

আপডেট টাইম : ০৪:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫