ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহে মেছো বিড়াল হত্যার অভিযোগে আটক ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ১৩৬ বার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা বাজারে মেছো বিড়াল হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম ও মোবারক আলী নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত  জাহিদুল ও মোবারক উপজেলার খেদাপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, গত ১৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেছো বিড়াল হত্যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় শনিবার রাত ৯ টার দিকে যশোরের শার্শা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, একটি মেছো বিড়াল মেরে ইজিবাইকে ঝুলিয়ে রাখা হয়। এটা জানতে পেরে তাৎক্ষনিক সেখানে বন বিভাগের লোকজন পাঠানো হয় এবং ঘটনা সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, মেছো বিড়াল হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঝিনাইদহে মেছো বিড়াল হত্যার অভিযোগে আটক ২

আপডেট টাইম : ১২:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪