ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বুটের আঘাতে ক্ষত-বিক্ষত ইউরোজয়ী গোলরক্ষকের মুখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১০৮ বার

এক ভয়াবহ ফাউলের শিকার হয়েছেন পিএসজির ইউরোজয়ী ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। মোনাকো ফরওয়ার্ডের বুটের কাটায় তার মুখ ক্ষত-বিক্ষত হয়েছে। এতে মাঠের বাইরে যেতে হয় দোন্নারুমাকে।

লিগ ওয়ানে বুধবার (১৮ ডিসেম্বর) মুখোমুখি হয়েছিল পিএসজি ও মোনাকো। ম্যাচের মাত্র ত্রয়োদশ মিনিটেই ভয়ঙ্কর চোট নিয়ে মাঠ ছাড়তে হয় দোন্নারুমাকে। মোনাকোর উইলফ্রাইড সিনগো বল নিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ভেতর ঢুকে পড়েন। তার শট মারার আগেই এগিয়ে এসে বল ঠেকাতে যান ইতালিয়ান গোলরক্ষক।

শট না মারতে পেরে উইলফ্রাইড পেনাল্টি বক্সের কাছে দোন্নারুমার মাথার ওপর দিয়ে লাফ দেন। তখনই তার বুটের কাটা আঘাত করে পিএসজি গোলরক্ষকের মুখে। তার মুখে বেশ কয়েকটি গভীর ক্ষত সৃষ্টি হয়ে রক্ত ঝরতে থাকে। পরে তাকে তুলে নিয়ে সে জায়গায় মাতভেই সোফানোকে নামায় পিএসজি। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টাপল দিয়ে কোনোরকমে জোড়া লাগানো হয় দোন্নারুমার মুখের কাটা অংশ। সেই দুর্ঘটনার পর প্রায় পাঁচ মিনিট খেলা বন্ধ থাকে।

শেষ পর্যন্ত প্যারিসের ক্লাবটি ৪-২ গোলের বড় ব্যবধানে মোনাকোর বিপক্ষে ম্যাচ জিতেছে। পরে মাঠে ছেড়ে উঠে যান দোন্নারুম্মা। এমন মারাত্মক ফাউল করেও কোনো কার্ড দেখেননি আগেই হলুদ কার্ড দেখা সিনগো। যা নিয়ে সমালোচনা করেছেন পিএসজি অধিনায়ক মার্কিনিয়োস, ‘রেফারি ঘটনাটি ঠিকমতো দেখেছেন কি না আমি জানি না, তবে ভিএআরের হস্তক্ষেপ নেওয়া দরকার ছিল। এমন অবস্থায় লাল কার্ড না দেখানোটাকে বড় সিদ্ধান্তই বলতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বুটের আঘাতে ক্ষত-বিক্ষত ইউরোজয়ী গোলরক্ষকের মুখ

আপডেট টাইম : ০৬:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪