ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রণয়ন করা হচ্ছে। শুধু মাদক বহনকারীদের ধরলেই হবে না, এর পাচারের পথ বন্ধ করতে হবে। সীমান্তের চেকপোস্টগুলোতে নজরদারি বাড়াতে হবে। সোমবার কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা উন্নয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাদক মামলায় গ্রেফতার হওয়া আসামিরা সহজেই আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। তারা যাতে সহজে জামিন পেতে না পারে, সেজন্য আইন সংশোধন করা হবে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মোল্লা প্রমুখ।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যাসিস্ট  আওয়ামী লীগ সরকার ১৭ বছরে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বেহাল অবস্থায় রেখে গেছে। তাই সরকারের পক্ষে মাত্র ৬ মাসে এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। তবে দ্রুত এ সংকট থেকে বের হওয়ার জন্য কাজ করছে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১২:৩২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬