ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পল্টনে লোকজ ক্রীড়া উৎসব: দাঁড়িয়াবান্ধা-বউচি-গোল্লাছুট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২০ বার

হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে রাজধানীর পল্টনে আউটার স্টেডিয়ামে বসেছিল দিনব্যাপী লোকজ ক্রীড়া প্রতিযোগিতার উৎসব।  বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নারী ও পুরুষদের বিভিন্ন ঐতিহ্যবাহী খেলায় অংশ নেন প্রতিযোগীরা।

সকালে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সহসভাপতি কাজী এম. আরিফ।

লোকোজ খেলায় পুরস্কার বিতরণীবিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম।

দিনব্যাপী আয়োজনে পুরুষদের বিভাগে হা-ডু-ডু, দাঁড়িয়াবান্ধা ও মোরগ লড়াই এবং নারীদের বিভাগে বউচি, গোল্লাছুট ও দড়ি লাফসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরের বিরতির পর বিকেল ৪টায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন। চূড়ান্ত ফলাফল শিট অনুযায়ী বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ করা হয়। হা-ডু-ডু, দাঁড়িয়াবান্ধা, বউচি, গোল্লাছুট, দড়ি লাফ ও মোরগ লড়াইয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম। এ সময় বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীবউদ্দিন চপল উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পল্টনে লোকজ ক্রীড়া উৎসব: দাঁড়িয়াবান্ধা-বউচি-গোল্লাছুট

আপডেট টাইম : ১০:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬