ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

হঠাৎ লম্বা চুল কেটে চমকে দিলেন হালান্ড, নতুন লুক নিয়ে যা বলছেন সতীর্থরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২৮ বার

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নামার আগে চেহারায় বড় পরিবর্তন এনেছেন আর্লিং হালান্ড। লম্বা সোনালি চুল কেটে একেবারে ছোট করে ফেলেছেন হালান্ড। নতুন এই স্টাইলে ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলাকে ভিডিও কল করে চমকেও দিয়েছেন তিনি।

রবিবার (২৩ আগস্ট) ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে খেলতে নেমেছেন হালান্ড। এর আগে নিজের নতুন লুক নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে চুল কাটার পুরো প্রক্রিয়াও দেখিয়েছেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার।

চুল কাটার পর বন্ধু, সতীর্থ ও পরিচিতদের ভিডিও কল করে নতুন লুক দেখান হালান্ড। সেই তালিকায় ছিলেন গার্দিওলাও।

হালান্ডকে নতুন চেহারায় দেখে সাবেক সিটি কোচ প্রথমে হাত দিয়ে মুখ ঢেকে অবাক হন। পরে হাসতে হাসতে বলেন, ‘তোমার ভাগ্য ভালো যে চুল আছে। আমার চুল থাকলে খুব খুশি হতাম।’ গার্দিওলার কথা শুনে হেসে ওঠেন হালান্ডও।

সাবেক সতীর্থ জ্যাক গ্রিলিশও হালান্ডের নতুন চেহারা দেখে মজা করেছেন। গ্রিলিশের মনে হচ্ছে, হালান্ড এখন ১০ বছরের শিশু।

জ্লাতান ইব্রাহিমোভিচ অবশ্য আরও কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। হালান্ডের নতুন চেহারা দেখে তিনি জিজ্ঞেস করেন, ‘তুমি এটা কী করেছ?’ পরে মজা করে বলেন, ‘আমাকে ব্লক করে দাও এবং আমার নম্বর ডিলিট করে দাও। আমার স্ত্রী বলছে, তুমি একটা পাগল।’

লম্বা চুলের জন্যই হালান্ডের আলাদা পরিচিতি তৈরি হয়েছিল। নতুন মৌসুমের শুরুতে সেই চেনা চেহারা আর থাকছে না। এবার মাঠে গোলের পাশাপাশি হয়তো চুলের নতুন স্টাইল নিয়েও আলোচনায় থাকতে চাইছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

হঠাৎ লম্বা চুল কেটে চমকে দিলেন হালান্ড, নতুন লুক নিয়ে যা বলছেন সতীর্থরা

আপডেট টাইম : ১০:৪০:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬