ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিমানবন্দরে আটকে দেওয়া হলো সুবর্ণা মুস্তাফাকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ১৯৫ বার

অভিনয়শিল্পী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। জানা গেছে, চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছিলেন তিনি।

গতকাল শনিবার সকালে তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে সুবর্ণা মুস্তাফার পারিবারিক একটি সূত্র।

তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে, সুবর্ণা মুস্তাফার সঙ্গে সহযাত্রী ছিলেন তার স্বামী নির্মাতা বদরুল আনাম সৌদ। বিমানবন্দরে পৌঁছানোর পর দুজনে চেকইন ও ইমিগ্রেশন সম্পন্ন করে উড়োজাহাজে ওঠার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এরপর বোর্ডিং শুরুর ঠিক ৫ মিনিট আগে অভিবাসন পুলিশ কর্মকর্তা এসে তাদের জানান, সুবর্ণা মুস্তাফার ব্যাপারে এনএসআই (জাতীয় গোয়েন্দা সংস্থা) থেকে পর্যবেক্ষণ থাকার কারণে তাকে দেশের বাইরে যেতে দিতে পারছেন না।

এদিকে সুবর্ণা ও সৌদের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পুলিশ সদস্যরা যখন সুবর্ণাকে যেতে বারণ করছিলেন, তখন তারা বিব্রতবোধ করছিলেন।

সুবর্ণার ঘনিষ্ঠ সূত্রের দাবি, সুবর্ণা চিকিৎসার জন্যই ব্যাংকক যাচ্ছিলেন। আগামী ৩ ডিসেম্বর তার চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা।

প্রসঙ্গত, সুবর্ণা মুস্তাফা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এ অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিমানবন্দরে আটকে দেওয়া হলো সুবর্ণা মুস্তাফাকে

আপডেট টাইম : ১০:৩২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪