ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হাইকমিশনে হামলা: বাংলাদেশে আজ যত কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ২০৩ বার

ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনার দেশজুড়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ চলছে। আজ মঙ্গলবার ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

এর মধ্যে বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এছাড়া বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রয়েছে গণ অধিকার পরিষদের মানববন্ধন।

দুপুর ১২টায় দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গণঅধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন। পুরানা পল্টনের বিজয়নগরে আলরাজি কমপ্লেক্সের দক্ষিণ পাশের ৩য় তলায় এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া দুপুর আড়াইটায় ভারতের ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী-হাইকমিশনে হামলার প্রতিবাদে মানববন্ধন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে এলডিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিকেল ৩টায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে।

বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক কমিটি। বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, খুলনা ও ফেনীতে বিক্ষোভ হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হাইকমিশনে হামলা: বাংলাদেশে আজ যত কর্মসূচি

আপডেট টাইম : ১০:২৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪