ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫১:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ১১৩ বার

ভারতের গুজরাটে রাজ্যের পোরবন্দরে ভেঙে পড়ল ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো কয়েকজন।তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, রবিবার (৫ জানুয়ারি) দুপুরে প্রশিক্ষণ চলাকালীন হেলিকপ্টার একটি মাঠে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) ছিল এটি। প্রতি দিন নিয়মমাফিক মহড়া দেওয়া হতো এই হেলিকপ্টারে। রবিবারও মহড়া চলছিল। সেই সময়েই পোরবন্দর বিমানবন্দরে ভেঙে পড়ে হেলিকপ্টারটি।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে বিমানবন্দরের রানওয়েতে। তারপর আগুন ধরে যায়। দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, এদিন পোরবন্দরে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুবের প্রশিক্ষণ চলছিল। কিন্তু হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফাঁকা মাঠে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে।

গত বছরের ২ সেপ্টেম্বর ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর আরো একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার মহড়ার সময় আরব সাগরে ভেঙে পড়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আপডেট টাইম : ০৬:৫১:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫