ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির-উদ-দৌলা, মহাসচিব আলী নেওয়াজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ২০৫ বার

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নতুন কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা সভাপতি এবং নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন।

রোববার এসোসিয়েশনের ইস্কাটন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এর গঠনতন্ত্র পর্যালোচনাপূর্বক বিস্তারিত আলোচনার ও সমঝোতার মাধ্যমে ২০২৫ ও ২০২৬ সালের জন্য সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও মহাসচিব নির্বাচন করা হয়।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এসোসিয়েশনের এডহক কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক সচিব, ড. মো. আনোয়ার উল্ল্যাহ্ এফসিএমএ; মহাসচিব ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সদস্য (সচিব) মুহাম্মদ মাহবুবুর রহমান ও এসোসিয়েশনের কিছু সংখ্যক পদের কর্মকর্তাগণ সম্প্রতি তাদের কর্মকাল শেষ হওয়ায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক ২০২৫-২০২৬ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীতে সভাপতি ও মহাসচিব নির্বাচন করা হয়।

এতে আরও বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সহস্র শহিদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও বর্তমান বঞ্চনামুক্ত দেশ গড়ে তোলার যে প্রত্যয় ও অঙ্গীকার অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে সেই অঙ্গীকারের সঙ্গে একাত্ম হয়ে বাস্তবায়নের লক্ষ্যে নবগঠিত সভাপতি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্যদের আহবান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির-উদ-দৌলা, মহাসচিব আলী নেওয়াজ

আপডেট টাইম : ১১:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫