ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ১৫২ বার

চীনের তিব্বতে হিমালয়ের উত্তর পাদদেশে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে অন্তত ৩৬ জন নিহতের খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। শক্তিশালী এই ভূমিকম্পে কেঁপে উঠেছে প্রতিবেশী দেশ নেপাল, ভুটান এবং ভারতের কিছু অংশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

প্রকিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে হিমালয়ের পাদদেশে রিখটার স্কেলে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন লোক নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। স্থানীয় চীনা মিডিয়া তিব্বতের শিগাৎসে শহরে এবং এর আশপাশে কমপক্ষে ৩৬ জন নিহত হওয়ার খবর দিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)। কিন্তু ভূমিকম্পের পূর্বের তীব্রতা ৬.৯ থেকে সংশোধন করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৭.১ বলে জানিয়েছে।

সিনহুয়ার প্রতিবেদক আরও জানান, সকাল ১০টা নাগাদ ‘একাধিক আফটারশক’ রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে তীব্র আফটার শকের মাত্রা ছিল ৪.৪।

বার্তা সংস্থা রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা যায়, শিগাৎসে এবং লাতসে শহরে ক্ষতিগ্রস্ত ভবন এবং ভেঙে পড়া দোকানের ফ্রন্ট, ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩৬

আপডেট টাইম : ১২:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫