ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বিয়ে করলেন তাহসান, পাত্রী কে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ১৩৩ বার

বিচ্ছেদ হয়েছে অনেক দিন আগে। সাবেক সঙ্গীও ঘর বেঁধেছেন। মাঝে কিছুদিন শোনা গিয়েছিল, সংগীত-অভিনয়শিল্পী তাহসান রহমান খানও বিয়ে করেছেন!তবে সেটা গুজবে পরিণত হতে সময় লাগেনি! হ্যাঁ,

তবে হ্যাঁ এবার সত্যিই বিয়ে করলেন জনপ্রিয় এই তারকা। পাত্রী রোজা আহমেদ। পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই।

জানা যায়, রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজাস ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা। এ ছাড়া মেকওভার প্রশিক্ষক হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন।

প্রসঙ্গত, প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক থেকে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। হয়েছে তাদের বিচ্ছেদও। মিথিলা ঘর বেঁধেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

বিয়ে করলেন তাহসান, পাত্রী কে

আপডেট টাইম : ১০:২২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫