ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এক দশকের মধ্যে সবচেয়ে শীতল আবহাওয়ার মুখে যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ১০২ বার

এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত এবং সবচেয়ে ঠান্ডা তাপমাত্রার সম্মুখীন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রবিবার দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝামাঝি থেকে শুরু হওয়া ঝড়টি আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব দিকে অগ্রসর হবে।

বিবিসি জানিয়েছে, কেন্টাকি ও ভার্জিনিয়া রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।  মিসিসিপি ও ফ্লোরিডাসহ মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশের বাসিন্দারা তীব্র ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত নয়। ওই সেসব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মেরু ঘূর্ণি, আর্কটিকের চারপাশে সঞ্চালিত ঠান্ডা বাতাসের একটি অঞ্চলের কারণে চরম আবহাওয়ার সৃষ্টি হচ্ছে।

ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, “কারো কারো জন্য, এটি এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত হতে পারে।”

অ্যাকুওয়েদারের পূর্বাভাসক ড্যান ডিপডউইন বলেছেন, “এটি ২০১১ সালের পর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ঠান্ডা জানুয়ারি হতে পারে।”
এই তাপমাত্রা এক সপ্তাহ থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।

এনডব্লিউএস জানিয়েছে, রবিবারের মধ্যে “দৈনিক জীবনে যথেষ্ট ব্যাঘাত” এবং “বিপজ্জনক বা অসম্ভব ড্রাইভিং পরিস্থিতি” সৃষ্টি  হবে। কানসাস এবং ইন্ডিয়ানার কিছু এলাকায় কমপক্ষে আট ইঞ্চি  তুষারপাত হতে পারে। মধ্য-পশ্চিমের কিছু অংশে তুষারঝড়ের সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এক দশকের মধ্যে সবচেয়ে শীতল আবহাওয়ার মুখে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৬:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫