ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’

শাকিব খান এখনও আমাকেই চায়: বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ একটা সময় ঢাকাই ছবি মানেই দর্শকরা শাকিব-অপু জুটিকে ধরে নিতেন। কিন্তু গত কয়েক বছরে সময়টা পাল্টে গেছে। এরইমধ্যে অপুর সঙ্গে শাকিবের বিয়ের খবর ফাঁস, তাদের সন্তান ও শাকিব-অপুর ছাড়াছাড়ির ঘটনাও গণমাধ্যমে এসেছে।

তবে গত দুই বছরে শাকিব খান বাংলাদেশি নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি ছবি করেছেন চিত্রনায়িকা বুবলীর সঙ্গে। তাদের জুটিটাও বেশ জমজমাট। দর্শকরা নিচ্ছেনও ভালো।

কিন্তু হঠাৎ বুবলীর প্রতি অনাগ্রহ দেখা দিয়েছে শাকিবের। তিনি নাকি নতুন কাউকে চান, বুবলীর সঙ্গে নাকি আর নতুন কোনও ছবিতে কাজ করতে আগ্রহী নন ঢাকাই ছবির নাম্বার ওয়ান খ্যাত নায়ক।

এ প্রসঙ্গে বুবলীকে প্রশ্ন করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এসব কথার ভিত্তি নেই। এটি দর্শকদের আবেগের কথা। আমি যতদূর জানি, শাকিব খান এখনও আমাকেই চায়। তবে শাকিব খান একজন তারকা। তিনি অন্য নায়িকার সঙ্গে কাজ করবেন, আমিও অন্য নায়কের সঙ্গে কাজ করব—এটাই স্বাভাবিক।’

এদিকে কাজী হায়াতের ৫০তম ছবি ‘বীর’ এ অভিনয়ের জন্য ইতোমধ্যে শাকিব খান নায়ক চরিত্রে চূড়ান্ত হয়েছেন। বুবলী জানিয়েছেন, কাজী হায়াতের এই ছবিটিতে তিনি এক বছর আগে থেকেই চুক্তিবদ্ধ আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

শাকিব খান এখনও আমাকেই চায়: বুবলী

আপডেট টাইম : ০১:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮