ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দিন-তারিখ জানালেন দীপিকা-রণবীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
  • ৪৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ের ব্যাপারে এতদিন চুপ করে বসেছিলেন বলিউডের রণবীর সিংহ আর দীপিকা পাডুকোন। এ দিকে আবার হিন্ট দিতেও ছাড়ছিলেন না দু’জনের কেউই। আর তাতেই দিনে দিনে রণবীর-দীপিকার বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে বেড়েই চলেছিল জল্পনা। বাঁধ ভাঙছিল ধৈর্য্যের। এবার বিয়ের চূড়ান্ত তারিখ জানিয়েই দিলেন দীপিকা-রণবীর। দিপীকা তার ইস্টাগ্রামে পোস্টে জানিয়েছেন, আগামী ১৪ এবং ১৫ নভেম্বর বিয়ের অনুষ্ঠান হবে তাদের।

সঞ্জয় লীলা বানশালীর ‘রামলীলা’ ছবি থেকেই দীপিকা আর রণবীর ডেট করছেন বলে বলিউডে গুঞ্জন। ‘পদ্মাবত’-এর সেটে দু’জনের ঘনিষ্ঠতা আরো বাড়ে। তারপরই নাকি বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

শোনা যাচ্ছে, বিয়ের আগে ১০ দিন ধরে বিশেষ পুজো চলবে দীপিকার বাড়িতে। রণবীর এবং তার পরিবারের সদস্যরা নভেম্বরের প্রথম সপ্তাহেই বেঙ্গালুরুতে দীপিকার বাড়িতে চলে যাবেন। দীপিকার মা ইতোমধ্যেই বেঙ্গালুরুর নন্দী মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলে নিয়েছেন। পাত্র-পাত্রীকে নিয়ে সেখানেও নাকি পুজোর আয়োজন করা হবে।

বলি মহলের জল্পনা, ইতোমধ্যেই নাকি বিয়ের গয়না কিনে ফেলেছেন দীপিকা। তবে চিরাচরিত সোনা, হিরা বা প্ল্যাটিনাম নয়। নায়িকা নাকি স্পেশ্যাল দিনে রূপোর গয়নায় সাজতে চান। রানি মুখোপাধ্যায় বা আনুশকা শর্মার মতোই বিয়ের পোশাকের জন্য দীপিকাও ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ওপর নির্ভরশীল। বিয়ে এবং রিসিপশন-সব কিছুর জন্যই নাকি সব্যসাচীর ডিজাইনার আউটফিটে সাজবেন দীপিকা। যদিও এসব কিছু নিয়ে প্রকাশ্যে এখনও কথা বলেননি তারকারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিয়ের দিন-তারিখ জানালেন দীপিকা-রণবীর

আপডেট টাইম : ০৪:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮