ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সবচেয়ে বড় পূজামণ্ডপে নাচলেন রিয়াজ-মিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮
  • ৪৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ এবারের দুর্গাপূজায় বেশ ফুরফুরে মেজাজে আছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বাগেরহাটে দাদার বাড়িতে পূজা উদযাপন করছেন এই তারকা। বাগেরহাটের শিকদার বাড়িতে বাংলাদেশের সবচেয়ে বড় পূজামণ্ডপ বানানো হয়েছে।

প্রতিমার সংখ্যার বিচারে এটি শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পূজামণ্ডপগুলোর একটি বলা হচ্ছে। আর এই শিকদার বাড়িই অভিনেত্রী মিমের দাদার বাড়ি। সারা দেশ থেকেই অনেকেই বাগেরহাটের এই পূজা দেখতে যান।

চিত্রনায়ক রিয়াজও সেখানে গিয়েছেন পূজা দেখতে। মণ্ডপে মিমের সঙ্গে নাচেও অংশ নিয়েছেন তিনি। অভিনেত্রী মিম তার ফেসবুক পাতায় কিছু ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে মিমের সঙ্গে নাচতে দেখা যায় নায়ক রিয়াজ ও মিমের দাদা লিটন শিকদারকে। মিম বলেন, ভীষণ আনন্দে কাটছে দিন।

অষ্টমীতে বাগেরহাট এসেছি। দশমীর পর ঢাকায় ফিরবো। তবে পূজার আনন্দের মাঝে প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুর সংবাদ শোনার পর মনটা খারাপ হয়ে গেলো।

এর আগে অষ্টমীর সকালে হেলিকপ্টারে চড়ে বাগেরহাটে যান মিম। মিম বলেন, ‘আমার মাসির ছেলে লিটন শিকদার প্রতি বছর শিকদার বাড়িতে পূজার আয়োজন করেন। এবারও নানা আয়োজনে পূজার আনন্দ করছি।

বাগেরহাট থেকে ফিরেই নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে যাবেন মিম। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘সাপলুডু’ সিনেমায়। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।

ছবিটিতে মিমের সহশিল্পী হিসেবে আছেন আরিফিন শুভ, জাহিদ হাসান। এছাড়া দেশের গুণী অনেক শিল্পীকে ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সবচেয়ে বড় পূজামণ্ডপে নাচলেন রিয়াজ-মিম

আপডেট টাইম : ০৫:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮