ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে ১১১ বস্তা ভর্তুকির ইউরিয়া সার পাচারের অভিযোগে দুইজন আটক বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ইইউ-এর ৭ দেশের দূতের রাজস্ব আদায়ে গতি বাড়াতে অধ্যাদেশ সংশোধন অনুমোদন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল জনগণ কেমন সেবা পাচ্ছেন দেখতে বোরকা পরে ভূমি অফিসে ডিসি আদাবর ও মোহাম্মদপুরে তাণ্ডব: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১৩ ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে এ কি বললেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮
  • ৫২২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রসঙ্গে রসিকতা করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ। নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে প্রসঙ্গে তিনি সরস মন্তব্যটি করেন। রাষ্ট্রপতির মজার মন্তব্য শুনে হেসে উঠেন দেশ সেরা বিশ্ববিদ্যালয়টির নবীন গ্র্যাজুয়েটরা।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ‘কিছুদিন আগে প্রিয়াঙ্কা দেশে এসেছিল। বাংলাদেশে দেশের বাইরে থেকে যতো রাষ্ট্রপতি, গণ্যমান্য ব্যক্তি আসেন তাদের সবাই শেষ দেখা করতে আসেন গণভবনে। প্রিয়াঙ্কা যেদিন আসবে তার আগের দিন আমার স্ত্রীকে বললাম এবার তো প্রিয়াঙ্কা চোপড়া আসবে। তারপর আর প্রিয়াঙ্কা আসলো না। পরে শুনেছি, আমার স্ত্রী নাকি টেলিফোন করে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছে, প্রিয়াঙ্কা চোপড়ার বঙ্গভবনে আসার কী দরকার!’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘প্রিয়াঙ্কা যাওয়ার কিছুদিন পরই জানতে পারলাম প্রিয়াঙ্কা নাকি আমেরিকা গিয়ে তার চেয়ে বয়সে ১০-১২ বছরের ছোট নিক না কি জানি নাম এক ছেলেকে বিয়ে করেছে। এখন আমি তো তার ৩০ বছরের বড়। সে যদি ১০ বছর নিচে নামতে পারে তাহলে ৩০ বছরের উপরেও তো সে উঠতে পারতো। এ ধরনের একটা সুযোগ নষ্ট করে তো সে ঠিক করে নাই!’

রাষ্ট্রপতি নিছক মজা করেই এই মন্তব্য করেন। তার এই বক্তব্য শুনে হাসির রোল উঠে ছাত্র-ছাত্রীদের ভেতর। তার বক্তব্যের ভিডিওটিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বক্তব্যের পর রাষ্ট্রপতির রসবোধেরও প্রশংসা করছেন সবাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে ১১১ বস্তা ভর্তুকির ইউরিয়া সার পাচারের অভিযোগে দুইজন আটক

প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে এ কি বললেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

আপডেট টাইম : ০৭:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮