ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট ধ্বংসস্তূপ থেকে যেভাবে উদ্ধার করা হয়েছিল অলৌকিকভাবে বেঁচে যাওয়া মুজতবা খামেনিকে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ নিয়ন্ত্রণে আসছে রুট-জোনভিত্তিক কোটা জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চুল হারানোর পর নিজের রূপ নিয়ে যা বললেন সামিয়া

মাহি-রোকনের ছবি আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮
  • ৫৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ (৫ অক্টোবর) মুক্তি পাচ্ছে মাহিয়া মাহি ও নবাগত নায়ক রোকনের ছবি ‘পবিত্র ভালোবাসা’। ‘খায়রুন সুন্দরী’-খ্যাত নির্মাতা এ কে সোহেল এ ছবির পরিচালক।

জানা গেছে, এটি সারাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক রোকন। ‘পবিত্র ভালোবাসা’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে চাটগাঁ ফিল্ম প্রোডাকশনের ব্যানারে। ছবির আরও দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও ফেরদৌস। ছবির অন্য চরিত্র আছেন সুজন, রেবেকা, আফজাল শরীফ, ইলিয়াস কোবরা প্রমুখ।

গল্পে দেখা যাবে, মায়াদেবী (মৌসুমী) হিন্দু সমাজের পঞ্চায়েত প্রধান। দিদার পাশা (ফেরদৌস) মুসলিম সমাজের পঞ্চায়েত প্রধান। দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসে। কিন্তু ধর্মীয় অনুশাসনের কারণে দুজনের ভালোবাসা বন্দি।

অপরদিকে মায়াদেবীর ছোট ভাই রাহুল (রোকন) ভালোবাসে দিদার পাশার ছোট বোন রোজীকে (মাহি)। তাদের প্রেম ভালোবাসা নিয়ে দ্বন্দ্ব-সংঘাতই এ ছবির কাহিনি।

নায়ক রোকন এর আগে দু-একটি ছবি করলেও ‘পবিত্র ভালোবাসা’ তার জন্য বড় ধরনের কাজ। অন্যদিকে, আজ রাহশান নূর ও টয়া অভিনীত বেঙ্গলি বিউটি’ দ্বিতীয় দফায় বেশ কিছু হলে মুক্তির কথা থাকলেও এটি আপাতত হচ্ছে না বলে জানিয়েছে ছবি সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

মাহি-রোকনের ছবি আজ

আপডেট টাইম : ০৪:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮