ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে মুক্তি পেলো শাকিবের ‘নাকাব’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৫২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ গত সপ্তাহে মুক্তি পাওয়ার কথা থাকলেও অপেক্ষার অবসান ঘটিয়ে এক সপ্তাহ পর আজ সারা দেশব্যাপী মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘নাকাব’ ছবিটি। গত ২১ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পায় ছবিটি। এ ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার দুই নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা। অনেক বাঁধা পেরিয়ে গতকাল সন্ধ্যায় আনকাট সেন্সর ছাড়পত্র পায় শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজিত এ ছবিটি। ১১৩টি হলে সাফটা চুক্তির আওতায় মুক্তি পাচ্ছে ভৌতিক এ ছবিটি।

ভৌতিক এই ছবিতে শাকিব খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। আর এ ছবিতে প্রথমবারের মতো ভৌতিক চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।

‘নাকাব’ আনকাট সেন্সর সনদ পাওয়ায় উচ্ছ্বসিত শাকিব খান বলেন, ‘নাকাব একটি ভালো ছবি। অবশেষে ভক্তদের অপেক্ষার পালা শেষ হলো। গত ২১ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পায় ছবিটি। আমাদের সবার ইচ্ছে ছিল ছবিটি কলকাতা ও বাংলাদেশের দর্শকরা একসঙ্গে উপভোগ করবেন। কিন্তু কিছু মানুষের কারণে ছবিটি বাংলাদেশে একসাথে মুক্তি পায়নি। এক সপ্তাহ পর আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। আশা করি দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখবেন।’

ছবিটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে মুক্তি পেলো শাকিবের ‘নাকাব’

আপডেট টাইম : ০৮:৫২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮