ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বরিশালে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বরিশালের উজিরপুর উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত বিশ্বজিৎ হালদার নান্টু (৪০) জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

শুক্রবার (২১সেপ্টেম্বর) রাতে উপজেলার জল্লা ইউনিয়নের কারফা বাজারে তাকে হত্যা করা হয়।

জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানা, রাত সাড়ে ৮টার দিকে কারফা বাজারে নিজের দোকান স্বর্ণা গার্মেন্টস অ্যান্ড ক্লোথ স্টোরে বসে ছিলেন বিশ্বজিৎ। “দুটি মোটরসাইকেলে করে এসে কয়েকজন তাকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।”

তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ১০টার দিকে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পরিচালক বাকির হোসেন বলেন, “হাসপাতালে পৌঁছানোর আনুমানিক ২০ মিনিট আগে তার মৃত্যু হয়। তার বুকে, পিঠে ও পায়ে তিনটি গুলির চিহ্ন রয়েছে।”

পুলিশ সুপার প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে। পুলিশ খুনি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বরিশালে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

আপডেট টাইম : ১০:২৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮