ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আপনার প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দিন: স্পিকার কচুরিপানার জট: ভবদহে স্থায়ী জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ কৃষি-প্রকৃতি সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন প্রতি মাসে ভ্যাটের রিটার্ন দাখিলের বিধান সংসদে পাস ইনফরমেশন আছে—১৯ তারিখ ঘিরে বড় নাশকতার পরিকল্পনা চলছে: সংসদে শফিকুর রহমান ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারিতে পুরো দেশ পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য মামলার শুনানি ২৩ ডিসেম্বর গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, যা বলছে জাতিসংঘ গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়ট বিদ্যুৎ

মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৩ বার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর তারা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করেন। পরে থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মীকে পুলিশ আটক করেছে-এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে তারা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। পরে থানায় আগুন ধরিয়ে দেন তারা।

থানায় হামলা ও আগুনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, টুঙ্গিপাড়া থানা চত্বরের ভেতরে অন্তত তিনটি গাড়িতে আগুন জ্বলছে। ভাঙচুরের শব্দও শোনা যাচ্ছে। একই সঙ্গে হামলাকারীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। হামলাকারীদের হাতে লাটিসোঁটা দেখা যায়। কেউ কেউ মুঠোফোনে হামলা ও আগুন দেওয়ার দৃশ্য ধারণ করছিলেন।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুম মুনিরা জানিয়েছেন, টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দেওয়া হয়েছে। সেখানে যানবাহনে আগুন দেওয়ার খবরও তারা পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আপনার প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দিন: স্পিকার

মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

আপডেট টাইম : ১১:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬