ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

হোসেনপুরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর চুল কেটে দিয়েছে বখাটে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দ্বীপেশ্বরে আজ সকালে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর চুল কেটে দিয়েছে স্থানীয় এক বখাটে। ঘটনাটি ঘটেছে পৌরসভার দ্বীপেশ্বর গোলচত্বর এলাকায়। খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বদ্বীপেশ্বর গ্রামের বাসিন্দা তারা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৫) ওই ছাত্রীকে স্কুলের যাওয়ার সময় প্রায়ই প্রেমের প্রস্তাব দিতো। কিন্তু ছাত্রীটি প্রস্তাবে সাড়া দেয়নি।

আজ সকালে ছাত্রীটি স্কুলে যাওয়ার সময় রফিকুল আবারো প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু, ছাত্রী সাড়া না দেওয়ায় রফিকুল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার চুল কেটে দেয়।

এ ঘটনার পর স্থানীয় লোকজন রফিকুলকে আটক করে। পরে প্রভাবশালীরা এসে স্থানীয় লোকজনকে মারপিট করে রফিকুলকে জোড় করে ছাড়িয়ে নিয়ে যায়। খবর পেয়ে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরাফাতুল ইসলাম পুলিশসহ অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ সুপার মো. আরাফাতুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনার পর রফিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

হোসেনপুরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর চুল কেটে দিয়েছে বখাটে

আপডেট টাইম : ০৪:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮