ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

প্রকাশ পেল ‘মাতাল’ সিনেমার প্রথম গান (ভিডিও)

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
  • ৬৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রকাশ পেল চিত্রনায়ক সাইমন সাদিক ও নবাগত নায়িকা অধরা খান অভিনীত ‘মাতাল’ সিনেমার প্রথম গান।

গানটির কথা, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। রোমান্টিক এই গানে পারফর্ম করেছেন সাইমন-অধরা। সিনেমার পরিচালক ড্যাশিং ডিরেক্টর খ্যাত শাহীন সুমন বলেন, সিনেমার গল্পে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন। আর প্রতিটি গানই আমরা ভালোভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। দেশীয় শিল্পী ও কলাকুশলীদের নিয়ে নির্মিত ‘মাতাল’ সম্পূর্ণ বাংলাদেশের চলচ্চিত্র।’

সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়। সিনেমার ‘হৃদয় পিঞ্জরে’ শিরোনামের গানটি শুক্রবার বিকেলে ইউটিউবে প্রকাশিত হয়। এতে কণ্ঠ দিয়েছেন গায়িকা হৈমন্তী রক্ষিত ও আহমেদ ইমতিয়াজ বুলবুল।

সিনেমায় সাইমন-অধরা ছাড়া আরও একটি জুটি রয়েছেন। তারা হলেন- দেশা দ্য লিডার খ্যাত নায়ক শিপন ও অরিন। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, জয়রাজ, শরীফ চৌধুরী প্রমুখ।

‘মাতাল’ সিনেমাটি প্রযোজনা করেছেন শরীফ চৌধুরী। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন শাহীন সুমন নিজেই। রোমান্টিক-অ্যাকশনধর্মী সিনেমাটি দর্শকদের ভালো লাগার মতো একটি সিনেমা হবে, এমনই আশাবাদি করছেন সিনেমা সংশ্লিষ্টরা। দেরই

আরআইএস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

প্রকাশ পেল ‘মাতাল’ সিনেমার প্রথম গান (ভিডিও)

আপডেট টাইম : ০৬:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮