ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার রিয়াজ-পপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮
  • ৬৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। ‘বিদ্রোহ চারদিকে’, ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’ নামের চলচ্চিত্রে তারা একসঙ্গে অভিনয় করেছেন। এছাড়া নাটক ও স্টেজ শোয়ে একসঙ্গে দেখা গেছে তাদের। তবে এবারই প্রথম বিজ্ঞাপনচিত্রে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন রিয়াজ-পপি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পপি।

নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত এই বিজ্ঞাপনচিত্রের দৃশ্যধারণের কাজ সাভারে হচ্ছে। এ প্রসঙ্গে পপি সাংবাদিককে বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে এর আগেও চলচ্চিত্র ও নাটকে কাজ করেছি। এছাড়া কিছু স্টেজ শোয়ে কাজ করেছি। কিন্তু তার সঙ্গে বিজ্ঞাপনে কাজ করা হয়নি। এবারই প্রথম কাজ করছি। কাজটি ভালো হচ্ছে। তা ছাড়া রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞাতাও দারুণ।

দেশীয় একটি সাবান কোম্পানির বিজ্ঞাপনে কাজ করছেন রিয়াজ-পপি। খুব শিগগির বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রথমবার রিয়াজ-পপি

আপডেট টাইম : ০৫:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮