ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

এবার দুবাই মাতাবেন মৌসুমী-ওমর সানী ও অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮
  • ৬২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে দুবাই গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা মৌসুমী-ওমরসানী ও অপু বিশ্বাস। আগামীকাল ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নেবেন তারা। এ প্রসঙ্গে চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘প্রবাসী বাঙালিরা বাংলা সিনেমা, নাটক ও গান নিয়মিত দেখেন।

তারা আমাকে কতটা পছন্দ করেন তাদের সঙ্গে কথা না বললে বোঝা যায় না। তাই প্রবাসীদের জন্য যেকোনো আয়োজনে না করতে পারি না। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে তার পরদিনই হয়তো ঢাকায় ফিরবো।’

অনুষ্ঠানটি প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভালোই লাগে। আমরা ছাড়াও অনেকেই অনুষ্ঠানটিতে অংশ নেবেন।’

অপু বিশ্বাস বলেন, ‘প্রবাসি বাঙালিরা আমাদের দেশের সিনেমা নাটক অনেক পছন্দ করেন। অবসর সময়ে আমাদের কাজের খোঁজখবর নেন। বিদেশের মাটিতে কিছু শো করতে গিয়ে সেটা বুঝতে পেরেছি।’

প্রথমে বাহরাইন যাচ্ছেন অপু। সেখানে বিশ্রাম নিয়ে ১৩ সেপ্টেম্বর একটি শো-তে অংশ নেবেন। এরপর ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে একটি শো-তে অংশ নিবেন। পরের দিন ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের।

মৌসুমি-ওমর সানী, অপু ছাড়াও দুবাই এর এই অনুষ্ঠানে কণ্ঠশিল্পী প্রতীক হাসান, তাসনিম আনিকা, কমেডিয়ান আবু হেনা রনি অংশ নেবেন।-একুশে টেলিভিশন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

এবার দুবাই মাতাবেন মৌসুমী-ওমর সানী ও অপু বিশ্বাস

আপডেট টাইম : ১২:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮