ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই নায়িকাকে নিয়ে কক্সবাজার যাচ্ছেন শাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামীকাল থেকে শুরু হচ্ছে শাকিবের নতুন ছবি ‘শাহেন শাহ’র শুটিং। এ ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে দুই নায়িকাকে। একজন ঢালিউডের প্রতিষ্ঠিত নায়িকা নুসরাত ফারিয়া, অন্যজন নবাগত নায়িকা রোদেলা জান্নাত।

টানা শুটিংয়ে অংশ নিতে এ দুই নায়িকাকে নিয়ে কক্সবাজার যাচ্ছেন ঢালিউডের সুপারস্টার। ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।

তিনি জানান, ‘আমরা শুটিংয়ের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। শুটিংয়ের কিছু লোক সেখানে লোকেশন সেট করছেন। আজই ছবির ইউনিট কক্সবাজার চলে যাবে। আর আগামীকাল মঙ্গলবার সকালে শাকিব খান, রোদেলা, ফারিয়াসহ বাকিরা চলে যাবে।

রনি জানান, টানা শুটিং করে ছবির সিক্যুয়েন্সের কাজ শেষ করবেন তারা। আগামী ৫ অক্টোবরের মধ্যে সব কাজ শেষ হবে বলেও জানান তিনি।

দেশে শুটিং প্রসঙ্গে পরিচালক রনি বলেন, ‘আমি মনে করি আমাদের দেশি লোকেশন ও দেশি প্রযুক্তি ব্যবহার করে ভালো ছবি নির্মাণ করা সম্ভব। গত ঈদে ‘ক্যাপ্টেন খান’ ছবিটি দর্শক দেখেছে এবং প্রশংসা করেছে। ওই ছবিতেও কিন্তু দেশের কলাকুশলীরাই কাজ করেছেন।’

তবে গানের শুটিং দেশের বাইরে হবে জানিয়ে রনি বলেন, ‘আমরা ঈদের আগে ব্যাংককে দুটি রোমান্টিক গানের শুটিং করেছি। সেখানে অংশ নিয়েছিলেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। ছবিতে রোদেলার সাথেও রোমান্টিক গান রয়েছে। সেগুলোও আমরা দেশের বাইরে শুটিং করার চিন্তা করছি। তবে তার আগে আমরা সিক্যুয়েন্সের কাজ শেষ করতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুই নায়িকাকে নিয়ে কক্সবাজার যাচ্ছেন শাকিব

আপডেট টাইম : ০১:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮