ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক গুঞ্জনে ক্ষেপলেন সবাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮
  • ৪৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দিশা পাটানির সঙ্গে নাকি জোর করে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন হৃত্বিক রোশন। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ায় সরগরম বলিউড। কিন্তু, দিশার সঙ্গে হৃত্বিকের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা একেবারেই সঠিক নয়। বিষয়টি পুরোপুরি মিথ্যে বলেও দাবি করেছেন হৃত্বিক রোশন এবং দিশা পাটানি।

সম্প্রতি যশ রাজ ফিল্মসের একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফ। শোনা যাচ্ছে, হৃত্বিক রোশনের ব্যবহারের জন্যই নাকি ওই সিনেমা থেকে সরে গিয়েছেন দিশা। শুধু তাই নয়, কঙ্গনা রানাওয়াতের পর নাকি এখন দিশার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন হৃত্বিক রোশন।

এমন গুঞ্জন শুরু হওয়ার পর দিশা বলেন, এরকম কোনও বিষয় নেই। যশরাজ ফিল্মসের সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়নি তাকে। পাশাপাশি হৃত্বিক একজন ভদ্র এবং খ্যাতিমান অভিনেতা। তাই তার সঙ্গে জড়িয়ে এই ধরনের গুজব অনুচিত বলেও ক্ষোভ প্রকাশ করেন দিশা।

হৃত্বিক এবং দিশাকে নিয়ে যে ধরনের গুঞ্জন উঠছে, তাতে বিরক্ত টাইগার শ্রফও। একজন অভিজ্ঞ অভিনেতার সম্পর্কে এমন কথা বলায়, টাইগার অসন্তুষ্টি প্রকাশ করেছেন বলেও খবর।

এদিকে যারা এ ধরণের গুজব ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য করে হৃতিক বলেন, তারা জিমে গিয়ে শারীরিক কসরত করুন। শারীরিক কসরত করলে যেমন শরীর ভাল থাকবে, তেমনি মনও তরতাজা থাকবে। ফলে এই ধরনের অহেতুক খবর আর প্রকাশ করা হবে না বলে জানান হৃতিক।

এদিকে হৃত্বিকের সঙ্গে দিশার নাম জড়িয়ে যখন গুজব ছড়াচ্ছে, সেই সময় পিছিয়ে নেই টাইগার শ্রফের নামও। সম্প্রতি শোনা যায়, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’-এর অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে নাকি আজকাল বেশ জমিয়ে ‘বন্ধুত্ব’ করছেন টাইগার। অবসর সময়ে নাকি গল্পে মেতে ওঠেন টাইগার। শুধু তাই নয়, শুটিংয়ের মাঝপথেও নাকি তারার সঙ্গে কথা বলায় ব্যস্ত হয়ে পড়েন জ্যাকি-পুত্র টাইগার। এমনকি, তাদের দু’জনকে বেশ কয়েকটি জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে বলেও খবর। যদিও বিষয়টি নিয়ে তারা সুতারিয়া বা টাইগার শ্রফ, কেউই কোনো মন্তব্য করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এক গুঞ্জনে ক্ষেপলেন সবাই

আপডেট টাইম : ১০:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮