ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হজ শেষে ঢাকায় সাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮
  • ৩৮৩ বার

এশিয়া কাপ-২০১৮, আরব আমিরাত, বাছাই পর্ব, Asia Cup-2018, UAE, Shakib, rtvonline

হাওর বার্তা ডেস্কঃ পবিত্র হজ পালন করে দেশে ফিরলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। যদিও গতকাল দুপুর ২টায় দেশে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ফ্লাইট বিড়ম্বনার কারণে দুপুরে পৌঁছানো আর সম্ভব হয়নি।

হজ শেষে সরাসরি যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। সেখান থেকে স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং কন্যা আলায়না হাসানকে নিয়ে দেশে ফিরতেন তিনি। কিন্তু অস্ত্রোপচারের বিষয়ে আজ বিসিবির সঙ্গে আলোচনা থাকায় আগেই বাংলাদেশে ফিরেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আঙ্গুলের সমস্যার কারণে আসন্ন এশিয়া কাপে খেলার কথা ছিল না সাকিব আল হাসানের। কিন্তু গতকাল শেষ মুহূর্তে সাকিবের এশিয়া কাপের খেলার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার কারণেই মূলত পরিবার ছাড়া তাড়াতাড়ি দেশে ফিরলেন এই অলরাউন্ডার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

হজ শেষে ঢাকায় সাকিব

আপডেট টাইম : ০৯:৫১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮