ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

রাজনীতির মাঠে নায়ক শাকিল খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়ক শাকিল খান রাজনীতিতে যোগ দিচ্ছেন এমন খবর আগেই জানান দিয়েছেন তিনি। বাগেরহাট ৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে চান শাকিল খান। শুধু তাই নয় মনোনয়ন পাওয়ার বিষয়েও দারুণ আশাবাদী তিনি।

আগামী একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে এরইমধ্যে মোংলায় গণসংযোগ শুরু করেছেন রুপালি পর্দার চিত্রনায়ক শাকিল খান।

গেল মঙ্গলবার চিত্রনায়ক শাকিল খান বাগেরহাট-৩ নির্বাচনী আসন বন্দর নগরী মোংলায় দিনভর গণসংযোগ চালান। এদিন বিকেলে উপজেলার চটেরহাট এলাকায় প্রচারণা সভায় বক্তব্যে তিনি বলেন, ‘নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) গ্রিন সিগন্যাল দিয়েছেন তাই এলাকায় নেমে পড়েছি। জনগণের কাছে যাচ্ছি, দোয়া চাচ্ছি ভালো সমর্থনও পাচ্ছি।’

শাকিল খান বলেন, “আওয়ামী লীগের সরকারের সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরাই বিতাড়িত। অনেক নেতাকর্মীরা কষ্টের মধ্যে আছে, তারা দেশে থাকতে পারে না, এলাকায়ও থাকতে পারেন না। এটি শুনলে নিজের কাছে অনেক কষ্ট লাগে। আমি এই কথা প্রধানমন্ত্রীর কাছেও বলেছি।

তবে আমি যদি আপনাদের মাঝে আসতে পারি, তাহলে আপনাদের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো। এমপি হলে মোংলা-রামপালে প্রতিটি ঘরের মানুষের জন্য চাকরির ব্যবস্থা করবো।

এসময় নায়ক শাকিল খান আরো বলেন, ‘আমি যে আশ্বাস দিয়ে যাচ্ছি, হয়তো অনেকে মনে করতে পারেন এখানকার সাবেক সংসদ সদস্য (বর্তমান খুলনা সিটি মেয়র) তালুকদার আব্দুল খালেকও এ কথা বলে গেছেন, বাস্তবতা হচ্ছে হাতের পাঁচ আঙুল যেমন সমান নয়, মানুষের মন তেমন সমান নয়।

কাউকে সমানভাবে দেখলে আপনারা ভুল করবেন। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে কাজ করে যাচ্ছি।’

প্রচারণা সভায় এসময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী, মোংলা পোর্ট পৌরসভার কাউন্সিলর কাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

রাজনীতির মাঠে নায়ক শাকিল খান

আপডেট টাইম : ১১:২০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮