ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

হানিমুন থেকে পালিয়েছিলেন অজয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
  • ৫৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন অজয় দেবগণ এবং কাজল। বিয়ের পর হনিমুনে গোটা পৃথিবী ঘোরার প্ল্যান করেছিলেন দম্পতি। কিন্তু মাঝপথেই নাকি পালিয়ে এসেছিলেন অজয়! এতদিন পর সেই গোপন কথা প্রকাশ্যে আনলেন কাজল।

সম্প্রতি কাজল এক সাক্ষাত্কারে জানিয়েছেন, বিয়ের আগেই নাকি তিনি অজয়কে বলেছিলেন, হনিমুনে গোটা পৃথিবী ঘুরতে চান তিনি। সেই প্ল্যান মতোই বিয়ের পর ৬০ দিন, অর্থাৎ দু’মাসের জন্য বেরিয়ে পড়েন দম্পতি। অস্ট্রেলিয়া থেকে লস অ্যাঞ্জেলস হয়ে লাস ভেগাসে ঘুরছিলেন তারা। হঠাৎ ছন্দপতন। ঠিক কী হয়েছিল?

কাজলের কথায়, ‘আমরা তখন গ্রিসে। মাত্র ৪০ দিন হয়েছে ঘুরছি। অজয় একটু ক্লান্ত ছিল। একদিন সকালে আমাকে বলে, ওর জ্বর হয়েছে, মাথায় প্রবল ব্যথা, আমি বলেছিলাম ওষুধের ব্যবস্থা করছি। কিন্তু ও সমানে বলে যাচ্ছিল, ওর শরীর খুব খারাপ। তখন আমি জানতে চেয়েছিলাম, কী করলে ঠিক হবে? সঙ্গে সঙ্গে ও বলেছিল, বাড়ি চল।’

কাজল শেয়ার করেছেন, মাথা ব্যথার জন্য গ্রিস থেকে হঠাৎ বাড়ি আসার কথা কেন বলেছিলেন অজয় তা তিনি বুঝতে পারেননি। খুবই অবাক হয়েছিলেন। কিন্তু অজয় এতটাই ক্লান্ত ছিলেন যে হনিমুনের মাঝপথে নাকি পালিয়ে এসেছিলেন! এত দিন পর এ কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

সূত্র: আনন্দবাজার 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

হানিমুন থেকে পালিয়েছিলেন অজয়

আপডেট টাইম : ০৫:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮