ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বন্যার্তদের জন্য ১২ কোটি রুপি দিচ্ছেন সালমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮
  • ৪৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের কেরালায় বন্যাদুর্গতদের জন্য বলিউড তারকাদের অনেকেই ত্রাণ তহবিলে অর্থ দিচ্ছেন। অভিনেতা জাবেদ জাফেরি টুইটারে লিখেছিলেন, ত্রাণ ও পুনর্বাসন তহবিলে সালমান খান ১২ কোটি রুপি দিয়েছেন। কিন্তু পরে আবার পোস্টটি মুছে ফেলেন জাবেদ।

জাবেদ লিখেন, ‘শুনেছি কেরালার জন্য সালমান খান ১২ কোটি রুপি দিয়েছেন। এই মানুষটা একদম আলাদা। ঈশ্বর মঙ্গল করুন, ভাই। শ্রদ্ধা।’ পরে এ পোস্ট মুছে ফেলেন তিনি। বলেন, নিশ্চিত হওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন।

‘আমি টুইট করেছিলাম। বলেছিলাম সালমানের দানের কথা শুনেছি। কারণ তাঁর আগের রেকর্ড অনুযায়ী এটার জোর সম্ভাবনা আছে। আমি আমার ভাবনা ও প্রশংসা শেয়ার করেছিলাম’, ফিরতি টুইটে বলেন জাবেদ, সালমান খান অবশ্য কোনো মন্তব্য করেননি।

ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা কেরালা ত্রাণ ও পুনর্বাসন তহবিলে অনুদান দিচ্ছেন। অভিনেতা সুশান্ত সিং রাজপুত এক কোটি রুপি দিয়েছেন। গোল্ড তারকা কুনাল কাপুর দিয়েছেন এক কোটি দুই লাখ রুপি। খবর হিন্দুস্তান টাইমসের।

এ ছাড়া মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কঙ্গনা রানাউত, সানি লিওন, আনুশকা শর্মা, রজনীকান্ত, তলাপতি বিজয়, রামচরণসহ অনেকেই ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন। অ্যাকশন হিরো রণদীপ হুদাকে কেরালায় উন্নয়ন সংস্থা খালসা এইডের সঙ্গে দেখা গেছে।

খালসা এইড তাদের অফিশিয়াল পেজে একটি ছবি পোস্ট করেছে, যেখানে দুর্গত মানুষের জন্য রণবীর হুদাকে রান্না করতে দেখা যায়। ক্যাপশনে সংগঠনটি লেখে, রণদীপ হুদা কেরালায় খালসা এইড টিমের সঙ্গে যোগ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করার চেয়ে দুর্গত এলাকায় এমন তারকাকে দেখা সত্যিই অসাধারণ ব্যাপার।

ত্রাণকাজে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে বলে জানান রণদীপ। বলেন, প্রতিটি ছোট পদক্ষেপও মূল্যবান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বন্যার্তদের জন্য ১২ কোটি রুপি দিচ্ছেন সালমান

আপডেট টাইম : ০৬:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮