ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

বেনজেমার জোড়া গোলে রিয়ালের জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮
  • ৫৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সোমবার রাতে লা লিগায় করিম বেনজেমার জোড়া গোলে ৪-১ ব্যবধানের দুর্দান্ত জয় তুলে নেয় হুলেন লোপেতেগির শিষ্যরা। বেনজেমার পাশাপাশি দলের জয়ে একটি করে গোল করেন গ্যারেথ বেল ও সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ১-০ তে এগিয়ে ছিল জিরোনা।

ম্যাচের শুরুতে দারুণ ছন্দে ছিল জিরোনা। ম্যাচের ১৬তম মিনিটেই গার্সিয়ার গোলে এগিয়ে যায় তারা।চাপ কাটিয়ে ম্যাচে ফিরে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৯তম মিনিটেই দলকে সমতায় ফেরান অধিনায়ক রামোস। স্পট কিকে প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দাপট ছিল রিয়ালের। ৫২তম মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। তার ছয় মিনিট পরেই সমতায় ফিরতে পারতো জিরোনা। সেই সুযোগ নষ্ট করেন জিরোনা তারকা কেইলর নাভাস।

৫৯তম মিনিটে ব্যবধান আরো দ্বিগুণ করেন গ্যারেথ বেল। ৮০ তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এই জয় নিয়ে টানা দ্বিতীয় জয় পেল রিয়াল মাদ্রিদ। আর এই জয়ে গোল ব্যবধানে বার্সেলোনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো রিয়াল মাদ্রিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

বেনজেমার জোড়া গোলে রিয়ালের জয়

আপডেট টাইম : ০৫:১২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮