ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে উসকানিমূলক বক্তব্য, গ্রেপ্তার আরও ২ শিক্ষার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১২:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮
  • ৫২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক মিথ্যা তথ্য অপপ্রচারের দায়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিট।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আহমাদ হোসাইন (১৯) ও নাজমুস সাকিব (২৪)।

বুধবার দুপুরে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত দুজনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক পোস্ট ছড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া চেষ্টা করেছে। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘আসামিদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(২) ও ৬৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৪।’ আরও তথ্যের জন্য আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

শারমিন জাহান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যারাই এসব অপপ্রচার করবে অথবা করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে উসকানিমূলক বক্তব্য, গ্রেপ্তার আরও ২ শিক্ষার্থী

আপডেট টাইম : ০৭:১২:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮