ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের পর্যটন সম্পদের সুফল ভাগাভাগির ইসলামী পদ্ধতি শান্তি আলোচনা ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, আশঙ্কা যুক্তরাষ্ট্র-ইরান-কাতারের ভূমি অফিসে না গিয়েই মিলবে খতিয়ান, নামজারি ও কর দেওয়ার সুবিধা বাংলাদেশের হৃদয় ভেঙে সাফে প্রথমবার ফাইনালে পাকিস্তান পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার সিদ্ধান্ত গুগলের, পাবেন যেসব সুবিধা ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে… জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের পর্যটন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার

কখনো হুমকি। কখনো অপহরণ। কখনো চাঁদাবাজি। এভাবে অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের পর্যটন সম্ভাবনা। কথায় আছে, ক্ষমতা যার মুল্লুক তার। পাহাড়ে আধিপত্য বিস্তারে এলাকা দখলে চলে সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রের ঝনঝনানি। এলাকা যার ক্ষমতা তার। পার্বত্যাঞ্চলে রয়েছে বেশ কয়েকটি আঞ্চলিক রাজনৈতিক দলের নামে অবৈধ সশস্ত্র সংগঠন। যাদের অত্যাচারে পর্যটন সম্ভাবনার দুয়ার খুলছে না পাহাড়ে। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক দখলে চলছে আঞ্চলিক দলগুলোর মধ্যে ক্ষমতার লড়াই। অবরোধের নামে অবরুদ্ধ করে রাখা হয়েছে সাজেক ভ্যালি। বন্ধ করা হয়েছে পর্যটক ভ্রমণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তিবাহিনীর সঙ্গে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের পর পার্বত্য তিন জেলা অর্থাৎ রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে নতুন করে জন্ম হয়েছিল বেশ কিছু চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন। শান্তি চুক্তির পর শান্তিবাহিনী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস ) রূপান্তরিত হলে, চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতৃত্বে আসে। এর পর থেকে পাহাড়ের প্রতিনিয়ত চলছে ক্ষমতার লড়াই। একেকটি সংগঠন, একেকটি এলাকা দখল করতে প্রায় ভাতৃঘাতী সংঘাতে লিপ্ত হয়। প্রায়ই সবুজ পাহাড় রক্তে লাল হয়। সবকিছুকে ছাপিয়ে আছে অবৈধ অস্ত্রের মুখে চাঁদাবাজি, খুন, গুম, অপহরণ আর আধিপত্য। তাই সন্তু লারমা গ্রুপ জেএসএস থেকে সাজেক দখলে নিতে মরিয়ে হয়ে উঠেছে ইউপিডিএফ। সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও গণঅধিকার রক্ষা কমিটির নামে অনির্দিষ্টিকালের জন্য অবরোধ ডেকে স্থবির করে রাখা হয়েছে সাজেক পর্যটন কেন্দ্রকে। তাই তো ভরা মৌসুমে পর্যটকশূন্য হয়ে পড়েছে সাজেক। দুটি অস্ত্রধারী সংগঠনের রেষারেষির কারণে ঘুরে দাঁড়াতে পারছে এ বিনোদন কেন্দ্রটি। অভিযোগ রয়েছে, শুধু সাজেক নয়, রাঙামাটিসহ অপর দুই পার্বত্য জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র, হোটেল, মোটেল, রিসোর্ট থেকে বছরে কোটি কোটি টাকার চাঁদা আদায় করে অবৈধ অস্ত্রধারীরা। চাঁদা দিয়েও তাদের বিরুদ্ধে ভয়ে মুখ খুলছে না ভুক্তভোগীরা। শুধু তাই নয়, অবৈধ অস্ত্রধারীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষ। কলার ব্যাপারি থেকে মুদির দোকানদারকেও দিতে হচ্ছে চাঁদা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্যুরিস্ট অটোরিকশা (সিএনজি) চালক বলেন, চাঁদা ছাড়া খাগড়াছড়ি সড়কে গাড়ি চলে না। সিএনজি, জিপ ও বাসচালকসহ সবাই আছেন অস্ত্রধারীদের চাঁদার আওতায়। রাঙামাটি থেকে খাগড়াছড়ি সড়কে গাড়ি চালাতে প্রতি মাসে ৬০০ টাকা করে চাঁদা দিতে হয় একজন সিএনজিচালককে। আর খাগড়াছড়ি থেকে সাজেক যেতে একটি চাঁদের গাড়ি বা ছাদখোলা জিপকে দিতে ১ হাজার টাকা চাঁদা। তাও আবার আলাদা সংগঠনের আলাদা আলাদা টোকেন রয়েছে। টোকেন বিহীন গাড়ি ওই সড়কে চলাচল নিষেধ। একইভাবে সাজেকেও প্রতিটি কটেজ ও রিসোর্ট থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে অবৈধ অস্ত্রধারী সংগঠনগুলোকে। কিন্তু তবুও পর্যটনশিল্পের বিকাশ হতে দেওয়া হচ্ছে না সাজেকে।

সাজেক রিসোর্ট মালিকদের তথ্যমতে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে হোটেল ও রিসোর্ট আছে প্রায় ১৫০টি। তার এক তৃতীয়াংশের টাকা যায় অবৈধ অস্ত্রধারী আঞ্চলিক সংগঠনগুলোর কোষাগারে।

জানা গেছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সবচেয়ে দুর্গম ও সীমান্তবর্তী ইউনিয়ন হচ্ছে সাজেক। এ অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি মিলে মোট জনসংখ্যা মাত্র ৩১ হাজার ৩৮৫ জন। তার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে ৮৯.৮১ ভাগ। এর মধ্যে চাকমা জনগোষ্ঠী ২২ হাজার ৪৮৪ জন আর ত্রিপুরা রয়েছে ৫ হাজার ৭০৩। এ ছাড়া বাঙালি জনগোষ্ঠী রয়েছে ৩ হাজার ১৯৮ জন।

এ অনুন্নত জনপদে কর্মসংস্থানের পথ তৈরি করেছিল সাজেক ভ্যালি। জনপ্রিয় এ পর্যটন কেন্দ্রটির জন্য এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান আরও উন্নত হয়েছিল। কিন্তু অবৈধ অস্ত্রধারীদের জন্য সম্ভাবনার দুয়ার খুলছে না। খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর জন্য পাহাড়ে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। অস্ত্র আর চাঁদাবাজির কারণে জিম্মি পাহাড়ি অঞ্চলের মানুষ। এটার কোনো সঠিক সমাধানও খুঁজে বের করা যাচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের পর্যটন

অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের পর্যটন

আপডেট টাইম : ১১:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬