ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

রাশিয়া বিশ্বকাপের প্রথম লাল কার্ড পেলেন সানচেস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
  • ৬৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শুরুতেই উত্তেজনা ছড়াল কলম্বিয়া-জাপান ম্যাচে। আজ মঙ্গলবার ১৫তম ম্যাচে এসে প্রথম লালকার্ড দেখল রাশিয়া বিশ্বকাপ। জাপানের বিপক্ষে তৃতীয় মিনিটেই ডি বক্সে হাত দিয়ে বল ধরে ফেলেন কার্লোস সানচেস। রেফারি দামির সোমিনা বিলম্ব না করে তাকে সরাসরি লালকার্ড দেখান!

মজার ব্যাপার হল-লাল কার্ড দেখেও মাঠ ছাড়তে চাননি তিনি। এ কারণে খেলা বন্ধ ছিল তিন মিনিট। অনুমতিভাবেই এই আচরণের জন্য পুরো টুর্নামেন্টে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় সানজেস। একইসঙ্গে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে গোল করে জাপানকে ১-০ গোলে এগিয়ে দেন শিনজি কাগওয়া।

খেলা শুরুর ২.৫৬ মিনিটে লালকার্ড দেখেন সানচেস যা বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম। তারও আগে ১৯৮৬ বিশ্বকাপে উরুগুয়ে-স্কটল্যান্ড ম্যাচে হোসে আলবার্তো বাতিস্তা ৫৪ সেকেন্ডের্ দেখেছিলেন লালকার্ড।

এর আগে এই রাশিয়া বিশশ্বকাপের বেলজিয়াম-পানামা ম্যাচে রেফারি আটটি হলুদ কার্ড দেখিয়েছেন। কিন্তু লালকার্ড দেখা যায়নি। সার্বিয়া-কোস্টারিকা ম্যাচে শেষ দিকে হঠাৎ দ্বন্দ্বে জড়ান দুই দলের ফুটবলাররা। তখনো লালকার্ড পকেট থেকে বের করেন নি রেফারি। কিন্তু মঙ্গলবার ঠিকই এই রঙ দেখে মাঠ ছাড়লেন কলম্বিয়ার কার্লোস সানচেস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

রাশিয়া বিশ্বকাপের প্রথম লাল কার্ড পেলেন সানচেস

আপডেট টাইম : ০৭:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮