ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী স্পেনে অভিবাসীবাহী নৌকায় ৮৩ জনের মৃত্যুর আশঙ্কা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এলএনজিবাহী কার্গো ভিড়েছে এক্সিলারেট টার্মিনালে, বাড়ছে গ্যাস সরবরাহ প্রেসিডেন্ট জিয়ার ঘোষণার ৪৮ বছরেও হয়নি থানা, অপেক্ষায় কালারপোলবাসী ভিসা নিয়ে বাংলাদেশিদের যে সতর্কবার্তা দিলো ভারতীয় দূতাবাস বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির সাথে ধাক্কা, আহত নারীর মৃত্যু সাবিনা ইয়াসমিন: যে কণ্ঠ পেরিয়ে গেছে প্রজন্মের সীমানা আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের পিঁড়িতে বসছেন রাজ ও শুভশ্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮
  • ৪৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ শুক্রবার বিয়ের পিঁড়িতে বসছেন টলিউড নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কলকাতা থেকে কয়েক ঘণ্টা পথ দূরত্বে অবস্থিত প্রায় আড়াইশো বছর পুরোনো বাওয়ালি রাজবাড়ি হেরিটেজ রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বিয়ে উপলক্ষে জমকালোভাবে সাজানো হয়েছে রাজবাড়ি। বাঙালি হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুদিন আগে থেকেই শুরু হয় বিয়ের আচার।

গতকাল ছিল মেহেদি অনুষ্ঠান। এছাড়া রাজবাড়িতেই একসঙ্গে আইবুড়ো ভাত খেয়েছেন রাজ-শুভশ্রী। বিয়ের আনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হয়েছেন ঘনিষ্ঠজনরা।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ৬ মার্চ বাগদান সারেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। রাজের আনন্দপুরের ফ্ল্যাটে এ বাগদান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন এ জুটির ঘনিষ্ঠজনেরা।

বাগদানের খবরটি ভক্তদের জানিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাজ চক্রবর্তী লিখেছিলেন, ‘সকল বাধা অতিক্রম করে জীবনের বাকিটা পথ একসঙ্গে পাড়ি দেবার জন্য আজ আমরা বাগদান করলাম। আপনাদের আশীর্বাদ, শুভকামনা ও ভালোবাসা প্রয়োজন। রাজ ও শুভশ্রী।’ এছাড়া বাগদানের সঙ্গে রেজিস্ট্রিও করেন এ জুটি। সে সময়ই বিয়ের আনুষ্ঠানিকতার জন্য ১১ মে তারিখটি বেছে নেন তারা।

আগামী ১৮ মে শুভশ্রীর বাড়িতে ঘটা করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা

বিয়ের পিঁড়িতে বসছেন রাজ ও শুভশ্রী

আপডেট টাইম : ০৩:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮